News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরাখণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল স্কুল বাস, মৃত্যু ৭ জন পড়ুয়ার
Image

উত্তরাখণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল স্কুল বাস, মৃত্যু ৭ জন পড়ুয়ার

দেহরাদূন, ৬ আগস্ট (হি.স.): সাত সকালে ভয়াবহ স্কুল বাস দুর্ঘটনা! উত্তরাখণ্ডের তেহরি গাড়োয়াল জেলায় পাহাড়ি রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল স্কুলপড়ুয়া বোঝাই একটি বাস| ভয়াবহ স্কুল বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জন পড়ুয়ার| এছাড়াও কমপক্ষে  ১১ জন পড়ুয়া গুরুতর আহত হয়েছে| অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ১১ জন পড়ুয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে|

তেহরি গাড়োয়াল জেলার দুর্যোগ প্রশমন ও ব্যবস্থাপনা সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকালে তেহরি গাড়োয়াল জেলার কাঙসালি এলাকায় পাহাড়ি রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় একটি স্কুলবাস| ‘অভিশপ্ত’ ওই স্কুলবাসের মোট ১৮ জন পড়ুয়া ছিল| খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছয় রাজ্য বিপর‌্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) ও পুলিশ| পুলিশ সূত্রের খবর, বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জন পড়ুয়ার| এছাড়াও ১১ জন পড়ুয়াকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে| আহত পড়ুয়াদের মধ্যে অনেকেরই শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক| স্কুলবাস চালকের গাফিলতি, নাকি অন্য কোনও কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে দেখছে পুলিশ| 

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top