News Flash

  • Home
  • Uncategorized
  • অযোধ্য জমি বিবাদ মামলা : নিয়মিত শুনানি শুরু হল সুপ্রিম কোর্টে, রেকর্ডিং ও সম্প্রচারের আর্জি খারিজ

অযোধ্য জমি বিবাদ মামলা : নিয়মিত শুনানি শুরু হল সুপ্রিম কোর্টে, রেকর্ডিং ও সম্প্রচারের আর্জি খারিজ

নয়াদিল্লি, ৬ আগস্ট (হি.স.): মধ্যস্থতায় সমাধান সূত্র মেলেনি| ব্যর্থ হয়েছে তিন সদস্যের মধ্যস্থতাকারী প্যানেল| তাই ৬ আগস্ট, মঙ্গলবার থেকে অযোধ্যা জমি বিবাদ মামলা নিয়ে সুপ্রিম কোর্টে শুরু হল শুনানি| প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে অযোধ্যা জমি বিবাদ মামলা নিয়ে প্রতিদিনই হবে শুনানি| তিন সদস্যের মধ্যস্থতাকারী প্যানেল চার মাস ধরে আলোচনা চালালেও অযোধ্যার জমি বিবাদ নিয়ে কোনও সমাধান সূত্র মেলেনি| আর তাই প্রধান বিচারপতির সাংবিধানিক বেঞ্চে অযোধ্যা জমি বিবাদ মামলার শুনানি শুরু হয়েছে| শুনানি চলবে প্রতিদিনই|

তবে, দৈনন্দিন শুনানির অর্থ সপ্তাহে পাঁচ দিনই এই মামলার শুনানি হবে তা নয়| সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী, ‘নন মিসেলেনিয়াস ডে’ অর্থাত্ মঙ্গলবার, বুধ ও বৃহস্পতিবার শোনা হবে রাম জন্মভূমি-বাবরি মসজিদ জমি বিবাদ মামলা| মঙ্গলবার সকালে অযোধ্যা জমি বিবাদ মামলার শুনানির আগে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ জানিয়েছে, ‘তাহলে এবার শুনানি শুরু করা যাক|’

অযোধ্যা জমি বিবাদ মামলার নিয়মিত শুনানি অডিও অথবা ভিডিও রেকর্ডিং এবং সরাসরি সম্প্রচারের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন কে এন গোবিন্দাচার্য্য নামে একজন আবেদনকারী| কিন্তু সুপ্রিম কোর্টের মতে, ‘এই মুহূর্তে তা মোটেও সম্ভব নয়|’ তাই রেকর্ডিং ও সরাসরি সম্প্রচারের আবেদন খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত| 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top