News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালাকার পাথর এসে পড়ল বাসের উপর, বদ্রীনাথ হাইওয়েতে মৃত্যু পাঁচজন যাত্রীর
Image

বিশালাকার পাথর এসে পড়ল বাসের উপর, বদ্রীনাথ হাইওয়েতে মৃত্যু পাঁচজন যাত্রীর

চামোলি (উত্তরাখণ্ড), ৬ আগস্ট (হি.স.): উত্তরাখণ্ডের বদ্রীনাথ হাইওয়েতে পাহাড় থেকে গড়িয়ে যাত্রীবোঝাই বাসের উপর এসে পড়ল বিশালাকার পাথর| মঙ্গলবার সকালের ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচজন যাত্রীর| এছাড়াও বহু যাত্রী ওই বাসের ভিতরে আটকে পড়েন| খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছয় নিকটবর্তী থানার পুলিশ| পুলিশ কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় বাসের ভিতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়| পুলিশ সূত্রের খবর, আহত যাত্রীদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক| 

পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার সকালে বদ্রীনাথ হাইওয়ে থেকে যাচ্ছিল যাত্রীবোঝাই একটি বাস| বদ্রীনাথ হাইওয়ের লাম্বাগড় স্লাইড জোন এলাকায় রাস্তার ধারে পাহাড়ের উপর ঝুরঝুর করে পাথর গড়িয়ে পড়তে থাকে রাস্তার উপর| হঠাত্ই একটি বিশালাকার পাথর গড়িয়ে এসে পড়ে বাসের উপর| এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচজন যাত্রীর| এছাড়াও বেশ কয়েকজন যাত্রী বাসের ভিতরে আটকে পড়েন| আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে| 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top