News Flash

  • Home
  • Uncategorized
  • উন্নাও মামলা : নিগৃহীতাকে দিল্লির এইমস-এ স্থানান্তরিত করার সুপ্রিম নির্দেশ, তিহার জেলে সরানো হচ্ছে কুলদীপকে

উন্নাও মামলা : নিগৃহীতাকে দিল্লির এইমস-এ স্থানান্তরিত করার সুপ্রিম নির্দেশ, তিহার জেলে সরানো হচ্ছে কুলদীপকে

নয়াদিল্লি, ৫ আগস্ট (হি.স.): এখনও সঙ্কটমুক্ত নন উন্নাও-এর ধর্ষিতা তরুণী| গাড়ি দুর্ঘটনার পর এক সপ্তাহ কেটে গিয়েছে, এখনও সঙ্কটজনক অবস্থায় লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন উন্নাও ধর্ষিতা| স্থিতিশীল হলেও, গভীর কোমায় রয়েছেন উন্নাও ধর্ষিতার আইনজীবীও| এমতাবস্থায় উন্নাও ধর্ষিতাকে লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে দিল্লির এইমস-এ স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট| উন্নাও ধর্ষিতা ও তাঁর আইনজীবীর শারীরিক অবস্থা প্রসঙ্গে কিং জর্জ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পক্ষ থেকে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, নিগৃহীতা ও তাঁর আইনজীবী, উভয়ের শারীরিক অবস্থা সঙ্কটজনক| তরুণী রোগীর শারীরিক অবস্থার একটু উন্নতি হয়েছে| ভেন্টিলেটর সাপোর্ট ছাড়াই শ্বাস নিচ্ছেন তিনি| কিন্তু, গভীর কোমায় রয়েছেন তিনি|’

এদিকে, উন্নাও ধর্ষণ মামলায় সোমবার দিল্লির তিস হাজারি আদালতে পেশ করা হয় বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার এবং অন্যতম অভিযুক্ত শশী সিংকে| উন্নাও ধর্ষণ মামলায় কুলদীপ সিং সেঙ্গার এবং অন্যতম অভিযুক্ত শশী সিংকে দিল্লির তিহার জেলে পাঠানোর নির্দেশ দিয়েছে তিস হাজারি আদালত| আগামী ৭ আগস্ট পুনরায় আদালতে পেশ করা হবে কুলদীপ ও শশীকে|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top