News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যসভায় ১২৫-৬১ ভোটে পাশ জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল
Image

রাজ্যসভায় ১২৫-৬১ ভোটে পাশ জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল

নয়াদিল্লি, ৫ আগস্ট (হি.স.) :  জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দিল কেন্দ্র সরকার। যা নিয়ে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা উত্তাল ছিল দিনভর | এই আবস্থায় সোমবার ভোটাভুটিতে পাশ হয়ে গেল জম্মু ও কাশ্মীর পুনর্গঠনের প্রস্তাব | এ দিন সন্ধ্যায়  ১২৫-৬১ ভোটে পাশ হয়ে যায় বিলটি । 


ভবিষ্যতে দিল্লির মতোই কেন্দ্রশাসিত অঞ্চল হতে চলেছে জম্মু-কাশ্মীর। থাকবে বিধানসভা, একই সঙ্গে থাকবেন লেফ্টেন্যান্ট গভর্নর। লাদাখ হবে চণ্ডীগড়ের মতো যেখানে বিধানসভা থাকবে না। থাকবেন লেফ্টেন্যান্ট গভর্নর। এ বার থেকে দেশ জুড়ে চালু থাকা যে কোনও উন্নয়ন মূলক প্রকল্পের আওতায় আসবে জম্মু-কাশ্মীর। রাজ্যের আলাদা করে পতাকা বা সংবিধানও আর থাকবে না। 


সোমবার সংসদ শুরু হতেই রাজ্যসভার অধিবেশনে ৩৭০ ধারা তুলে দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হইহট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির নির্দেশনামা পড়ে শোনান তিনি।  ৩৭০ ধারার অবলুপ্তির ফলে জম্মু-কাশ্মীরের আইনশৃঙ্খলা রক্ষার ব্যাপারেও অনেকটা বদল আসবে। ওই রাজ্যের বিশেষ ফৌজদারি বিধি রণবীর পেনাল কোডের (আরপিসি) বিলুপ্তি ঘটবে। সরাসরি ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) আওতায় আসবে ওই রাজ্য।


এদিন রাজ্যসভায় জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল ২০১৯ রাজ্যসভায় পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | ভোটাভুটি শুরুতেই যান্ত্রিক ত্রুটির কারনে ভোট হয় স্লিপের মাধ্যমে | ভোটপর্ব শেষে রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু ফল ঘোষণা করে জানান ১২৫-৬১ ভোটে পাশ হয়ে যায় বিলটি ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top