News Flash

  • Home
  • Uncategorized
  • রাজধানীতে ব্যাঙ্ক ম্যানেজারকে হত্যার চেষ্টা, অভিযুক্তদের গ্রেপ্তার করছে না পুলিশ, বাড়ছে ক্ষোভ
Image

রাজধানীতে ব্যাঙ্ক ম্যানেজারকে হত্যার চেষ্টা, অভিযুক্তদের গ্রেপ্তার করছে না পুলিশ, বাড়ছে ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট৷৷ রাজধানী আগরতলা শহরের রাজবাড়ি উত্তর গেইট এলাকায় গত মধ্যরাতে এক ব্যাঙ্ক ম্যানেজারকে নৃশংসভাবে হত্যার চেষ্টা করা হয়৷ তার নাম বোধিসত্ব দাস৷ বাড়ি জয়নগর এলাকায়৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ এই হত্যাকাণ্ডের ঘটনায় রাজধানী আগরতলা শহরের অন্যতম জুয়েলারি মালিকের পুত্র জড়িত রয়েছে বলে অভিযোগ মিলেছে৷


রাজধানী আগরতলা শহর এলাকায় পুলিশের নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই গত মধ্যরাতে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যার চেষ্টা করা হয়৷ ঘটনাটি ঘটে মধ্যরাত নাগাদ৷ জানা যায়, জয়নগর এলাকার বাসিন্দা বুধিসত্ব দাস একজন ব্যাঙ্ক কর্মচারী৷ তিনি ইউকো ব্যাঙ্ক ধর্মনগর শাখায় ম্যানেজার পদে কর্মরত৷ শনিবার কর্মস্থল থেকে তিনি বাড়িতে আসেন৷ শনিবারই আগরতলায় জোন্যাল অফিসে মিটিং ছিল৷ মিটিং শেষে রাত ৭.৩০ টা নাগাদ বাড়িতে ফেরেন৷ বাড়িতে চা, টিফিন খেয়ে পুনরায় বের হন৷ রবিবার কলকাতা যাওয়ার কথা ছিল৷ এরই মধ্যে মধ্যরাতে রাজবাড়ি উত্তর গেইট এলাকায় তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ৷ রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়৷ দমকল বাহিনী এসে তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়৷


বর্তমানে বুধিসত্ব দাস নামে ওই ব্যাঙ্ক ম্যানেজার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন৷ বোতল ভেঙে তার পেট সহ শরীরের বিভিন্ন অংশে মারাত্মকভাবে আঘাত করা হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ তার সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে৷ জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই বুধিসত্ব দাস তার পরিচয় পুলিশকে জানান৷ তার জবানবন্দির ভিত্তিতে পুলিশ জানতে পেরেছে রাজধানীর কালিকা জুয়েলার্সের মালিকের ছেলে সুমিত এবং সুয়েব মিঞা নামে দুই ব্যক্তি তাকে হত্যার চেষ্টা করেছে৷ এ ব্যাপারে তথ্য পাওয়ার পর পুলিশ ছুটে যায় জয়নগরস্থিত বুধিসত্ব দাসের বাড়িতে৷ বাড়িতে গিয়ে তার মাকে এবং আত্মীয়পরিজনদের ঘটনাটি জানায়৷ বুধিসত্ব দাসের কাকা বিপ্লব কুমার দাস জানান, হত্যার উদ্দেশ্যেই তার উপর এ ধরনের আক্রমণ সংগঠিত করা হয়েছে৷ পুলিশের কাছ থেকেই ঘটনা সম্পর্কে পরিবারের লোকজনরা বিস্তারিত তথ্য জানতে পেরেছেন বলেও তিনি জানিয়েছেন৷


রাজধানী আগরতলা শহরের নিরাপত্তা বলয়ের মধ্যে এ ধরনের রক্তারক্তি কাণ্ড ঘিরে জনমনে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ কিভাবে এ ধরনের ঘটনা সংগঠিত হল তানিয়েও নানা প্রশ্ণ উঠেছে৷ পুলিশ বুধিসত্ব দাসের জবানবন্দি অনুযায়ী অভিযুক্তদের নামে একটি মামলা গ্রহণ করেছে৷ অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশের তৎপরতা শুরু হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top