News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীরের পরিস্থিতির জল্পনা বাড়িয়ে সোমবার ক্যাবিনেট বৈঠকের ডাক মোদীর
Image

কাশ্মীরের পরিস্থিতির জল্পনা বাড়িয়ে সোমবার ক্যাবিনেট বৈঠকের ডাক মোদীর

নয়াদিল্লি, ৪ আগস্ট (হি.স.) : জম্মু ও কাশ্মীরের পরিস্থিতির জল্পনা বাড়িয়ে সোমবার সকাল সাড়ে নটায় ক্যাবিনেট বৈঠকের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে, কাশ্মীর নিয়েই বড় কোন ঘোষণা করতে চলেছেন নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, সকালসকালই দিল্লির লোককল্যাণ মার্গে কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রীদের হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এমনও জানা গিয়েছে, পরিস্থিতি খতিয়ে দেখতে জম্মু-কাশ্মীর পরিদর্শনে যেতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অপরদিকে কেরন সেক্টরের এপারে পড়ে থাকা ৪ জঙ্গির ছবি প্রকাশ সেনার। ঘটনাস্থল থেকে উদ্ধার স্নাইপার, আইইডি ও পাক ছাপ মারা মাইন।

রাষ্ট্রপতি শাসনাধীনে থাকা এই রাজ্যে মোদী সরকার কী করতে যাচ্ছে, কী করতে চাইছে, তার কোনও আন্দাজ অন্তত বিরোধীদের কাছে নেই৷ অমরনাথের যাত্রাপথে পাক সেনারা ব্যবহার করে এমন রাইফেল ও ল্যান্ডমাইন পাওয়ার পরই অমরনাথ যাত্রী এবং পর্যটকদের অবিলম্বে উপত্যকা ছাড়তে বলা হয়েছে৷ ডাল লেকের হাউসবোট খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে৷ প্রশাসনিক কর্তাদের বলা হয়েছে, এলাকা ছেড়ে না বেরতে। তীর্থযাত্রীদের ফিরিয়ে আনতে পাঠানো হয়েছে বায়ুসেনার বিশেষ বিমান। এক সঙ্গে এতকিছু হওয়ার ফলে স্বাভাবিক ভাবেই জল্পনা তৈরি হয়েছে।  হিন্দুস্থান সমাচার/ সঞ্জয়

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top