News Flash

  • Home
  • Uncategorized
  • ফের শরিকি সংঘর্ষে অগ্ণিগর্ভ জম্পুইজলা
Image

ফের শরিকি সংঘর্ষে অগ্ণিগর্ভ জম্পুইজলা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ আগস্ট ৷৷ ফের শরিকি সংঘর্ষে অগ্ণিগর্ভ হয়ে উঠলো জম্পুইজলা৷ মূলত, আইপিএফটির উশৃঙ্খলায় পরিস্থিতি জটিল আকার ধারন করেছে৷ ধৃত পার্টি কর্মী মাইকেল দেববর্মাকে থানা থেকে ছাড়ানোর দাবিতেই আইপিএফটি কর্মীরা আজ দিনভর জম্পুইজলার বিভিন্ন এলাকায় তান্ডব চালিয়েছেন৷ বিভিন্ন রাস্তা অবরোধ করে রেখেছেন৷ শুধু তাই নয়, বিজেপি কর্মীদের বাড়িতেও ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে৷ তাতে আইপিএফটি ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষও হয়েছে৷ ফলে, এলাকা আতঙ্কে শুনশান হয়ে রয়েছে৷

জম্পুইজলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন৷ তার মধ্যেই টানা সংঘর্ষের ঘটনায় অগ্ণিগর্ভের রূপ নিয়েছে জম্পুইজলা৷ পরিস্থিতি নিয়ন্ত্রনে গতকাল আইপিএফটির সভাপতি এনসি দেববর্মা জম্পুইজলা সফর করেছিলেন৷ শান্তি বজায় রাখার জন্য তিনি কর্মীদের নির্দেশ দিয়েছিলেন৷ কিন্তু, দলপতির নির্দেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আজ সকাল থেকেই উন্মাদ হয়ে উঠেন আইপিএফটি কর্মীরা৷

এদিকে আজ পরিস্থিতি খতিয়ে দেখতে জম্পুইজলা ছঁুটে গেছেন বিধায়ক বিরেন্দ্র কিশোর দেববর্মা ও বিধায়ক রামপদ জমাতিয়া৷ তাঁরা আক্রান্ত দলীয় কর্মী সমর্থকদের সাথে কথা বলেছেন৷ সাথে স্থানীয় আইপিএফটি নেতার সাথেও যোগাযোগ করেছেন৷ শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন তাঁরা৷ কিন্তু, আইপিএফটির উচ্ছৃঙ্খলতা থামেনি বলে জানা গেছে৷

এই পরিস্থিতিতে মহা ফাঁপড়ে পড়েছে পুলিশ৷ দুই শরিক দলের সংঘর্ষে পুলিশ নিধিরাম সর্দারের ভূমিকা পালন করছে৷ কারণ, শাসক দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে সিদ্ধান্ত হীনতায় পুলিশ ভুগছে বলে দাবি রাজনৈতিক মহলের৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top