News Flash

  • Home
  • Uncategorized
  • ঋণ প্রদানে জালিয়াতি, দুই ব্যাঙ্ক কর্মীকে হাতেনাতে ধরে পুলিশে দিল জনতা
Image

ঋণ প্রদানে জালিয়াতি, দুই ব্যাঙ্ক কর্মীকে হাতেনাতে ধরে পুলিশে দিল জনতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট৷৷ বেসরকারি ব্যাঙ্কে ঋণ প্রদানে জালিয়াতির ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল৷ তবে, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও, জালিয়াতির ঘটনায় দোষীদের শাস্তির দাবি উঠেছে৷ অভিযুক্ত দুই ব্যাঙ্ক কর্মীকে আটক করে পুলিশে দিয়েছেন ক্ষুব্ধ জনতা৷
আরবিএল ব্যাঙ্কের তেলিয়ামুড়া শাখায় তিন মাস আগে ঋণের আবেদন জানিয়েছিলেন চাকমাঘাটের বাসিন্দা দিব্যেন্দু দাসের স্ত্রী বাসনা দাস৷ ব্যাঙ্ক কর্তৃপক্ষ প্রসেসিং ফি বাবদ ১,৫০০ টাকা জমা দিতে বলেছিলেন তাঁকে৷ কিন্তু, সেই টাকা সময়মতো জমা দিতে না পারায় তাঁর ঋণের আবেদন বাতিল করে দেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ৷ বাসনা দাস জানিয়েছেন, প্রগতি গ্রুপের মাধ্যমে আরবিএল ব্যাঙ্ক থেকে ঋণের আবেদন জানিয়েছিলাম৷ কিন্তু, প্রসেসিং ফি সময়মতো জমা দিতে না পারায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ ঋণের আবেদন বাতিল করে দিয়েছেন৷


তিনি জানান, সম্প্রতি অন্য ব্যাঙ্কে ঋণের আবেদন জানিয়েছিলাম৷ কিন্তু, তখন ওই ব্যাঙ্ককে জানানো হয়েছে, আমার নামে একটি ঋণ নেওয়া হয়েছে এবং ওই ঋণের কিস্তির টাকা সময়মতো মেটানো হচ্ছে না৷ তিনি বলেন, এ-বিষয়ে খোঁজ নিয়ে জানতে পেরেছি, রেখা দেবনাথ ওই ঋণ নিয়েছেন৷ তবে, আরবিএল ব্যাঙ্কে তাঁর জমা দেওয়া কাগজপত্র ব্যবহার করে রেখা দেবনাথ ঋণ পেয়েছেন৷ শুধু তাই নয়, তিনি ঋণের কিস্তির টাকাও সময়মতো মিটিয়ে দিচ্ছেন না৷


বাসনা দাস বলেন, আরবিএল ব্যাঙ্কের ঋণ শাখার দুই কর্মী মণিশংকর দাস এবং শুভজিৎ দেবনাথ ওই জালিয়াতির সাথে যুক্ত রয়েছেন৷ কারণ, তাঁদের এলাকাবাসী ঘেরাও করে জিজ্ঞাসাবাদে কাগজপত্র হেরফেরের বিষয়টি তারা স্বীকার করেছেন৷ ওই ঘটনায় পুলিশে খবর দেওয়া হলে, বিষয়টি মিটিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ৷ তিনি বলেন, দুই ব্যাঙ্ককর্মীকে আটক করে পুলিশে খবর দেওয়া হলে, পুলিশ এসে তাদের ধরে নিয়ে যায়৷ কিন্তু, ঋণ মঞ্জুরের অজুহাতে কাগজপত্রের হেরফেরের ঘটনায় অভিযুক্ত দুই ব্যাঙ্ক কর্মীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন বাসনা দাস৷ তিনি বলেন, তদন্ত করলে এমন জালিয়াতির আরও ঘটনা প্রকাশ্যে আসবে৷ তবে, ব্যাঙ্ক কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top