News Flash

  • Home
  • Uncategorized
  • সোপোরে এনকাউন্টার : সুরক্ষা বাহিনীর গুলিতে খতম হিজবুল জঙ্গি-সহ দু’জন সন্ত্রাসবাদী, গুরুতর আহত একজন সৈনিক
Image

সোপোরে এনকাউন্টার : সুরক্ষা বাহিনীর গুলিতে খতম হিজবুল জঙ্গি-সহ দু’জন সন্ত্রাসবাদী, গুরুতর আহত একজন সৈনিক

শ্রীনগর, ৩ আগস্ট (হি.স.): কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরে সুরক্ষা বাহিনীর গুলিতে খতম হয়েছে দু’জন সন্ত্রাসবাদী। নিহত সন্ত্রাসবাদীদের মধ্যে একজন হিজবুল মুজাহিদিন জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য ছিল। জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত হিজবুল জঙ্গির নাম হল-মনজুর ভাট। একাধিক সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত ছিল নিহত এই হিজবুল জঙ্গি। তবে, সুরক্ষা বাহিনী এবং সন্ত্রাসবাদীদের মধ্যে গুলির লড়াই চলাকালীন গুরুতর আহত হয়েছেন একজন সৈনিক। আহত অবস্থায় ওই সেনা জওয়ানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সেনা জওয়ানেরও নাম এখনও পর্যন্ত জানা যায়নি।  

জম্মু ও কাশ্মীর পুলিশের মুখপাত্র জানিয়েছেন, সোপোরের মালমাপানপোরা এলাকার একটি বাড়িতে জঙ্গিরা লুকিয়ে আছে গোপন সূত্রে এই খবর পেয়ে শনিবার ভোরে গোটা এলাকা ঘিরে যৌথ অভিযানে নামে সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ। দু’পক্ষের মধ্যে শুরু হয় গুলি বিনিময়। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, শনিবার দুপুর পর্যন্ত হিজবুল মুজাহিদিন জঙ্গি-সহ দু’জন সন্ত্রাসবাদী নিকেশ হয়েছে। ওই বাড়িতে সম্ভবত আরও বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে। গুলির লড়াই চলাকালীন আহত হয়েছেন একজন সৈনিক। জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে খবর, জঙ্গিদের পালিয়ে যাওয়া ঠেকাতে সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি গোটা এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top