News Flash

  • Home
  • Uncategorized
  • অবৈধ ই-রিকশা চলাচলে নিষেধাজ্ঞা প্রতিবাদে রাজ্যে জুড়ে বিক্ষোভ, অবরোধ
Image

অবৈধ ই-রিকশা চলাচলে নিষেধাজ্ঞা প্রতিবাদে রাজ্যে জুড়ে বিক্ষোভ, অবরোধ

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর/আগরতলা, ২ আগস্ট৷৷ রাজ্য সরকার ও পরিবহণ দপ্তরের নির্দেশ মত পহেলা আগস্ট থেকে রেজিস্ট্রেশন ইন্সুরেন্স ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া সমস্ত রকম ই রিক্সা বা টমটম উপর নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে কৈলাশহর এর সমস্ত টুকটুক চালকরা আজ সকাল থেকে বিক্ষোভ আন্দোলনে শামিল হয়৷ সরকার যদি অবিলম্বে নির্দেশ প্রত্যাহার না করে তাহলে তারা অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে শামিল হবে৷ এমনকি ই রিক্সা ও তার আনুষঙ্গিক জিনিসপত্র বিক্রির যে সমস্ত দোকান আছে সবগুলি ভাঙচুর ও অগ্ণিসংযোগের হুমকিও দেয়৷ হঠাৎ করে ই রিকশা পরিষেবা বন্ধ করে দেওয়ায় নাজেহাল সুকল কলেজ ও অফিস যাত্রীরা৷


উত্তপ্ত পরিস্থিতির জন্য জেলাশাসক ই রিক্সা চালকদের সাথে দুপুর একটা নাগাদ বৈঠকের সিদ্ধান্ত নেয় ৷ বৈঠক শেষে সমাধান সূত্র বেরিয়ে না আসলে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে৷ জেলাশাসক এর সাথে জরুরি বৈঠকের পরও কোন ধরনের সমাধান সূত্র বেরিয়ে না আসায় বিক্ষুব্ধ ই রিক্সা চালকরা কৈলাশহর-কুমারঘাট সড়কের কৈলাশহর বিমানবন্দর সংলগ্ণ জায়গায় পথ অবরোধ করে৷ প্রায় পাঁচ শতাধিক ই রিক্সা চালকরা পথ অবরোধ করে৷ পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে৷
জরুরি বৈঠকে জেলাশাসক ই রিক্সা চালকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছে বলে অভিযোগ করেন ই রিকশাচালকেরা৷

অবশেষে কৈলাশহর মহকুমা শাসক বিশাল কুমারের হস্তক্ষেপে সাময়িক ভাবে অবরোধ মুক্ত হল কৈলাশহর কুমারঘাট সড়ক৷ ই রিক্সা চালক ও মালিকদের দাবি মত কৈলাশহর থানায় আটক ১১ টি ই রিক্সা ৪ ঘণ্টার মধ্যে বিনা শর্তে মুক্তি দেওয়া এবং ট্রান্সপোর্ট দপ্তরের সাথে কথা বলে রেজিস্ট্রেশন লাইসেন্স ও ইন্সুরেন্স করার সময় সীমা বৃদ্ধির প্রতিশ্রুতি মূলে অবরোধ মুক্ত হল কৈলাশহর কুমারঘাট সড়ক৷ মহকুমা শাসকের আশ্বাস অনুযায়ী ৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে ই রিক্সা চালক ও তাদের পরিবার সহ একত্রে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ ও অনশনে বসার হুমকি দিয়ে রাখলো ই রিক্সা চালক ও মালিকপক্ষ৷


এদিকে, ই-রিক্সা চালকরা ঐক্যবদ্ধ আন্দোলনে শামিল হওয়ার উদ্যোগ নিচ্ছে৷ তাতে সাড়া না দিলে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার যথেষ্ট আশঙ্কা রয়েছে৷
ই-রিক্সা চলাচলের উপর কঠোর নিষেধাজ্ঞা জারির পরিপ্রেক্ষিতে বিপাকে পড়েছে ই-রিক্সা চালক ও তাদের পরিবার৷ রুটি রোজগার বন্ধ হয়ে যাওয়ায় অনাহার অর্ধাহার নিত্য সঙ্গী হয়ে উঠা আশঙ্কা দেখা দিয়েছে৷ দিশেহারা ই-রিক্সা শ্রমিকরা শুক্রবার মুখ্যমন্ত্রীর সরকারি বাস ভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে বিমুখ হয়ে ফিরে আসতে বাধ্য হয়েছে৷ মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা কর্মীরা তাদেরকে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরকারি বাস ভবনে দেখা করতে দেয়নি৷ তাদেরকে মহাকরণে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে৷ তাতে শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়৷

ক্ষুব্ধ শ্রমিকরা জানান, বৃহস্পতিবার থেকে ই-রিক্সা চলাচল বন্ধ করে দেওয়াই চালকদের অনেকেই বাড়ি ফেরেননি৷ কারণ বাড়ি ফিরতে হলে স্ত্রী সন্তান ও বৃদ্ধ পিতা-মাতার মুখে আহার তুলে দেওয়ার জন্য কিছু নিয়ে ঘরে ফিরতে হবে৷
অনেকেই পুরোনো মোটরস্ট্যান্ডে রাত কাটিয়েছে৷ সে কারণেই তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়ে সমস্যা সমাধানের পথ উন্মুক্ত করার জন্য দাবি জানানোর চেষ্টা করেছিলেন৷ কিন্তু সেই চেষ্টাও ব্যর্থ হয়েছে৷ ক্ষুব্ধ শ্রমিকরা জানিয়েছেন সব ক্ষেত্রেই ধৈর্যের বাঁধ থাকে৷ ধৈর্যের বাঁধ ভেঙে গেলে শ্রমিক আন্দোলন চরম আকার ধারণ করতে পারে বলে তারা ইঙ্গিত দিয়েছেন৷ আর তাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোন ধরনের অবনতি ঘটলে শ্রমিকরা দায়ী থাকবে না বলেও তারা আগাম জানিয়ে দেন৷ এজন্য সরকার ও প্রশাসনকেই দায়ী থাকতে হবে৷ তবে ই-রিক্সা শ্রমিকদের একাংশ চাইছে আরও ৬ মাস ই-রিক্সা রাস্তায় চলাচল করার সুযোগ দেওয়ার জন্য৷
অপর অংশ চাইছে অন্তত আরও একমাস সময় দেওয়া হোক৷ এনিয়ে দুটি গোষ্ঠির মধ্যে কিছুটা মতভেদ দেখা দিয়েছে৷ তবে সবকিছুর উর্দ্ধে উঠে তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে শামিল হওয়ার প্রস্তুতি নিচ্ছে৷ উল্লেখ্য, ১লা আগস্ট থেকে রেজিস্ট্রেশন বিহীন ই-রিক্সার চলাচল বন্ধ করে দেওয়ার পরিপ্রেক্ষিতে প্রথম দিনই ৪৮টি ই-রিক্সা বাজেয়াপ্ত করেছে ট্রাফিক পুলিশ৷

এ ধরনের ধরপাকড় অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ট্রাফিক পুলিশ সুপার৷ প্রশাসনের কঠোর মনোভাবের ফলে ই-রিক্সা চালকরা রাস্তায় নামার সাহস পাচ্ছেন না৷ সে কারণেই তারা আন্দোলনের পথে অগ্রসর হচ্ছেন বলে জানা গেছে৷ সরকার পক্ষ ও শ্রমিক পক্ষ উভয়েই তাদের অবস্থানে অনড় থাকায় পরিস্থিতি জটিল আকার ধারণ করার আশঙ্কা দেখা দিচ্ছে৷ এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কাও রয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top