News Flash

  • Home
  • Uncategorized
  • ফের দাম কমল পেট্রোলের, ডিজেলের দর অপরিবর্তিত
Image

ফের দাম কমল পেট্রোলের, ডিজেলের দর অপরিবর্তিত

নয়াদিল্লি ও কলকাতা, ২ আগস্ট (হি.স.): আবারও স্বস্তি পেল মধ্যবিত্ত। ফের কমল পেট্রোলের দাম, তবে ডিজেলের দর অপরিবর্তিত। জ্বালানি তেলের দর আবারও কমায় হাঁফ ছেড়েছেন সাধারণ মানুষ। সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে শুক্রবার রাজধানী দিল্লি-সহ সমস্ত মেট্রো সিটিতে সস্তা হয়েছে পেট্রোল-এর দর। কলকাতায় শুক্রবার ০.০৭ পয়সা কমেছে পেট্রোলের দাম| কলকাতায় আইওসি-র পাম্পে এদিন পেট্রোলের দাম দাঁড়িয়েছে লিটারে ৭৫.৩৭ টাকা। কলকাতা-সহ দেশের সমস্ত মেট্রো সিটিতে ডিজেলের দাম এদিন অপরিবর্তিত। অপরিবর্তিত থাকার পর কলকাতায় ডিজেলের দাম এখন লিটারে ৬৮.১৯ টাকা।

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার পাশাপাশি, শুক্রবার পেট্রোল-এর দাম কমেছে দিল্লি এবং মুম্বইয়েও| দিল্লিতে ০.১১ পয়সা কমার পর পেট্রোলের দাম এখন ৭২.৬৯ টাকা প্রতি লিটার। অপরিবর্তিত থাকার পর ডিজেলের দাম এখন ৬৬.০০ টাকা| পাশাপাশি মুম্বইয়ে ০.০৮ পয়সা কমেছে পেট্রোলের দাম এবং অপরিবর্তিত ডিজেলের দাম| মুম্বইয়ে পেট্রোল-এর নতুন দাম ৭৮.৩৪ টাকা প্রতি লিটার। ডিজেলের দাম ৬৯.১৭ প্রতি লিটার। প্রসঙ্গত, বিশ্ব বাজারে তেলের দাম কমার সঙ্গে তাল মিলিয়ে দেশেও পেট্রোল-ডিজেলের দাম কমায় কিছুটা যেন স্বস্তির হাওয়া। জ্বালানি তেলের দর কমায় রীতিমতো স্বস্তিতে আমজনতা।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top