News Flash

  • Home
  • Uncategorized
  • রামন ম্যাগসেসে পুরস্কার পাচ্ছেন এনডিটিভির সাংবাদিক রবীশ কুমার
Image

রামন ম্যাগসেসে পুরস্কার পাচ্ছেন এনডিটিভির সাংবাদিক রবীশ কুমার

নয়াদিল্লি, ২ আগস্ট (হি.স.) : রামন ম্যাগসেসে পুরস্কার পাচ্ছেন এনডিটিভির সাংবাদিক রবীশ কুমার। এশীয় ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দেওয়া সর্বোচ্চ এই পুরস্কারকে এশিয়ার নোবেল পুরস্কার হিসেবেও বর্ণনা করা হয়।

রবীশ ছাড়াও চলতি বছরে এই পুরস্কার পাচ্ছেন মায়ানমারের সাংবাদিক কো সোয়ে উইন, থাইল্যান্ডের আংখানা নীলাপাইজিত্‍‌, ফিলিপিন্সের রয়মুন্ডো পুজান্তে ও কিম জং কি। এই পুরস্কারের জন্য রবীশ কুমারের নাম ঘোষণার সময় বলা হয়েছে, ‘২০১৯ সালের ম্যাগসেসে পুরস্কারের জন্য রবীশ কুমারের নাম নির্বাচনের সময় বোর্ড অফ ট্রাস্টিজ দেখেছে তাঁর পেশার প্রতি দায়বদ্ধতা, সর্বোচ্চ মানের নৈতিক সাংবাদিকতা, সত্য ও স্বাধীনতার পক্ষে দাঁড়ানোয় তাঁর সাহসকে।’

রবীশের প্রশংসায় আরও বলা হয়, ‘উপস্থাপক হিসেবে রবীশ ভদ্র, জ্ঞানী। তিনি অতিথিদের দমিয়ে রাখেন না। বরং তাঁদের নিজের বক্তব্য বলার সুযোগ করে দেন।’

ম্যাগসেসে পুরস্কার প্রাপকরা পরে নির্ধারিত কোনও তারিখে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করবেন। সার্টিফিকেট, পদক ও নগদ পুরস্কার তুলে দেওয়া হবে তাঁদের হাতে।

এর আগে এই সম্মানে ভূষিত হয়েছেন আরকে লক্ষ্মণ, পি সাইনাথ, অরুণ শৌরী, কিরণ বেদী ও অরবিন্দ কেজরিওয়াল।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top