News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের মোটরস্ট্যান্ডগুলিকে ঢেলে সাজানোর উদ্যোগ
Image

রাজ্যের মোটরস্ট্যান্ডগুলিকে ঢেলে সাজানোর উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট৷৷ রাজ্যের মোটরস্ট্যান্ডগুলিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে৷ সবকটি মোটরস্ট্যান্ডেই নতুন কমিটি গঠনের উদ্যোগও নেওয়া হয়েছে৷ শুক্রবার রাজধানীর রাধানগর মোটরস্ট্যান্ড পরিদর্শনকালে একথা জানান ত্রিপুরা সড়ক পরিবহণ নিগমের চেয়ারম্যান দীপক কুমার মজুমদার৷


রাজ্যের দুটি আইএসবিটি সহ ৪৮টি মোটরস্ট্যান্ড পরিচালনা করবে ত্রিপুরা সড়ক পরিবহণ নিগম৷ নিগমের চেয়ারম্যান মোটরস্ট্যান্ডগুলি পরিদর্শন করে বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে শুরু করেছেন৷ মোটরস্ট্যান্ডগুলিতে কোন ধরনের দুর্নীতি, জুলুমবাজি ও দাদাগিরি চলতে দেওয়া হবে না বলে নিগমের চেয়ারম্যান দীপক কুমার মজুমদার স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছেন৷ শুক্রবার তিনি রাজধানীর রাধানগর মোটরস্ট্যান্ড পরিদর্শন করেন৷ মোটরস্ট্যান্ডটি বর্তমানে যারা পরিচালনা করছেন তাদের সঙ্গেও তিনি কথা বলে বিস্তারিত খোঁজখবর নিয়েছেন৷


রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজ্যের মোটরস্ট্যান্ডগুলির পরিচালনার দায়িত্ব বিভিন্ন শ্রমিক সংগঠনের হাত থেকে ছিনিয়ে ত্রিপুরা সড়ক পরিবহণ নিগমের হাতে সুষ্ঠু পরিচালনার জন্য প্রদান করেছে রাজ্য সরকার৷ বিগত বামফ্রন্ট সরকারের আমলে যারা মোটরস্ট্যান্ডগুলি পরিচালনা করেছে তারা চাঁদার জুলুমবাজি সহ নানা দুর্নীতিতে জড়িত ছিল৷ সরকার পরিবর্তনের পর তারা আয়ব্যয়ের হিসেব পর্যন্ত দেয়নি৷ পরিবহণ দপ্তর প্রত্যেকটি মোটরস্ট্যান্ডের পরিচালনার দায়িত্বে থাকার কমিটিগুলিকে হিসেব নিকেশ পেশ করার জন্য নির্দেশ জারি করেছে৷ কিন্তু তারা হিসেব নিকেশ দিতে আসছে না৷ যাবতীয় টাকা পয়সা হাতিয়ে নিয়ে গেছে তারা৷

এভাবে সরকারি অর্থ লোপাটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ত্রিপুরা সড়ক পরিবহণ নিগমের চেয়ারম্যান৷ তিনি বলেন, যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে স্বচ্ছ ভাবে মোটরস্ট্যান্ড পরিচালনা করতে হবে৷ রাধানগর মোটরস্ট্যান্ডের পরিচালনগত বিভিন্ন দিক নিয়ে নানা অভিযোগ উঠেছে৷ সে কারণেই নিগমের চেয়ারম্যান শুক্রবার রাধানগর মোটরস্ট্যান্ড পরিদর্শনে যান৷ তিনি বলেন, নতুনভাবে রাজ্যে সবকটি মোটরস্ট্যান্ডকে ঢেলে সাজানোর উদ্যোগ ন্যেয়া হয়েছে৷ যাত্রী পরিষেবা সুষ্ঠুভাবে পরিচালনার জন্যই এই উদ্যোগ নেওয়া হচ্ছে৷ দীপকবাবু বলেন, কিছু কিছু জায়গায় সরকার পরিবর্তনের পর হামলা, হুজ্জুতি হয়েছে৷ মোটরস্ট্যান্ডগুলির দখল নিজেদের হাতে তুলে নেওয়ার জন্য বিভিন্ন শ্রমিক সংগঠন চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ এ ধরনের প্রয়াস সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে অন্তরায় বলে তিনি অভিমত ব্যক্ত করেছেন৷

নিগমের চেয়ারম্যান বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য৷ পরিবহণ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ও রাজ্যের মোটরস্ট্যান্ডগুলি সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন পরামর্শ দিয়েছেন৷ তাদের একটাই লক্ষ্য যাতে কোনভাবে যাত্রী হয়রানির ঘটনা না ঘটে৷ পাশাপাশি যানবাহনের মালিকরাও যাতে সমস্যার সম্মুখীন না হন সেদিকেও লক্ষ্য রাখা হবে৷ নিগমের চেয়ারম্যান বলেন, প্রতিটি মোটরস্ট্যান্ডে নতুন করে কমিটি গঠন করা হবে৷ কিন্তু সেক্ষেত্রে কোনও শ্রমিক সংগঠনের চাপিয়ে দেওয়া লোকজনদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে না৷ মোটরস্ট্যান্ডগুলিকে চাঁদার জুলুম ও দুর্নীতি থেকে মুক্ত করার চেষ্টা করা হচ্ছে৷ স্বচ্ছতা ও সততা নিয়েই ত্রিপুরা সড়ক পরিবহণ নিগম রাজ্যের মোটরস্ট্যান্ডগুলি পরিচালনা করতে চায় বলেও তিনি অভিমত ব্যক্ত করেন৷ রাজ্যের মোটরস্ট্যান্ডগুলি ঢেলে সাজানোর পাশাপাশি শ্রমিকদের স্বার্থসুরক্ষা এবং যাত্রী পরিষেবার মান উন্নয়নের উপরেও যথাযথ গুরুত্ব দিতে বলেছেন ত্রিপুরা সড়ক পরিবহণ নিগমের চেয়ারম্যান দীপক কুমার মজুমদার৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top