News Flash

  • Home
  • Uncategorized
  • দশ দফা দাবিতে বাঙালী ছাত্র যুব সমাজ ডেপুটেশন দিল বিশ্ববিদ্যালয়ে

দশ দফা দাবিতে বাঙালী ছাত্র যুব সমাজ ডেপুটেশন দিল বিশ্ববিদ্যালয়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট ৷৷ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে সমস্ত নামের ফলকে বাংলা ভাষাকে সর্বাগ্রে স্থান ও স্থানীয় যোগ্য বেকারদের অগ্রাধিকারের ভিত্তিতে নিযুক্তি সহ ১০ দফা দাবিতে বাঙালি ছাত্র যুব সমাজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ডেপুটেশান ও স্মারকলিপি প্রদান করেছে৷ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষাকে যথাযোগ্য মান্যতা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে বাঙালি ছাত্র যুব সমাজ৷

কেন্দ্রীয় বিশ্ব বিদ্যালয়ে বাংলা বিষয়কে বাধ্যতামূলক না করে ঐচ্ছিক বিষয় করা হয়েছে৷ সংগঠনের পক্ষ থেকে শুক্রবার এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়৷ মিছিল শেষে কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়৷ ছাত্র যুব নেতা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পর্যন্ত ফলকে নাম খোদাই করে রাখা হয়েছে হিন্দি এবং ইংরেজিতে৷ অথচ বাংলা বিভাগের ফলকে বাংলায় লেখা নেই৷ সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে বিষয়টি ভাইরাল হওয়ার পর কর্তৃপক্ষের টনক নড়েছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন৷

ডেপুটেশান ও স্মারকলিপির উল্লেখিত দাবিসনদ ব্যাখ্যা করে তিনি বলেন, বাংলা বিভাগে বাংলা ভাষাকে সর্বাগ্রে স্থান দিতে হবে৷ বিশ্ব বিদ্যালয়ে একজন স্থায়ী রেজিস্টার নিয়োগ করতে হবে৷ বিনা কারণে ৩০ জন স্থানীয় গেস্ট লেকচারারকে ছাঁটাই করে বহির্রাজ্য থেকে ১২ জনকে নিযুক্ত করা হয়েছে৷ বিশ্ব বিদ্যালয়ে পরিকাঠামো উন্নয়ন করতে হবে৷ কর্তৃপক্ষ এসব দাবি পূরণ না হলে বাঙালি ছাত্র যুব সংগঠন বৃহত্তর আন্দোলনে শামিল হবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top