News Flash

  • Home
  • Uncategorized
  • গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ গ্রেফতার অভিযুক্ত যুবক
Image

গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ গ্রেফতার অভিযুক্ত যুবক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১ আগস্ট৷৷ গৃহবধূকে অ্যাসিড ছুঁড়ে মারার ঘটনায় অভিযুক্ত রাজীব দেবনাথ নামের যুবককে পুলিশ গ্রেফতার করেছে৷ আজ আদালত তাকে পাঁচদিনের জেল হাজতে পাঠিয়েছে৷


প্রসঙ্গত, ব্যর্থ প্রেমের জ্বালায় গত ৩০ জুলাই এক গৃহবধূর গায়ে অ্যাসিড নিক্ষেপ করেছিল রাজীব দেবনাথ৷ ঘটনা বিশালগড় থানাধীন গকুলনগর এলাকায় ঘটেছিল৷ অ্যাসিড নিক্ষেপের ঘটনায় মহিলা-সহ চারজন আহত হয়েছিলেন৷ তাদের মধ্যে মহিলার অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাঁকে প্রথমে হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল৷ সেখান থেকে তাঁকে আগরতলার জিবি মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়৷


এই ঘটনায় বিশালগড় থানায় অভিযুক্তের নাম উল্লেখ করে সুনির্দিষ্ট মামলা দায়ের করেছিলেন ওই গৃহবধূর স্বামী৷ ভারতীয় ফৌজদারি দণ্ডবিধি ৩২৬-এ ধারায় মামলা রুজু করেছে পুলিশ৷ অভিযোগে জানা গিয়েছে, বিশালগড়ের গকুলনগর এলাকার রাজীব দেবনাথ প্রতিবেশী এক গৃহবধূকে বেশ কিছুদিন ধরে জ্বালাতন করছিল৷ তাকে বার বার কু-প্রস্তাব দিচ্ছিল বলে অভিযোগ৷ কিন্তু ওই গৃহবধূ রাজীবের আবেদনে সাড়া দেননি৷ তাতে ক্ষুব্ধ হয়েই রাজীব ওই গৃহবধূর উপর অ্যাসিড নিক্ষেপ করেছে, দাবি প্রত্যক্ষদর্শীদের৷


ওইদিন গৃহবধূটি বাজার থেকে বাড়িতে ফিরছিলেন৷ তখনই তাঁর উপর অ্যাসিড নিক্ষেপ করে রাজীব দেবনাথ৷ অ্যাসিড নিক্ষেপে তাঁর শরীরের কিছু অংশ ঝলসে গেছে৷ ঘটনাটি গৃহবধূর বাড়ির কাছেই ঘটেছিল৷ তাই তাঁর চিৎকারে সন্তানরা বেড়িয়ে এসে মাকে জড়িয়ে ধরলে তাঁদেরও শরীর খানিকটা ঝলসে গেছে৷ বর্তমানে ওই গৃহবধূ জিবি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন৷


ঘটনায় বিশালগড় মহিলা থানার ওসি শিউলি দাস এবং সাব-ইন্সপেক্টর শিপ্রা দাসের নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী বুধবার রাত দুটো নাগাদ গাবর্দি এলাকা থেকে অভিযুক্ত রাজীব দেবনাথকে গ্রেফতার করেছে৷ বৃহস্পতিবার তাকে বিশালগড় এসডিজেএম আদালতে সোপর্দ করা হয়৷ পুলিশ আদালতে তার পাঁচদিনের রিমান্ডের আবেদন জানায়৷ আদালত তা খারিজ করে দিয়ে তাকে পাঁচদিনের জেল হাজতে পাঠিয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top