News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর-পূর্বাঞ্চলকে পিছিয়ে রাখার জন্য ইউপিএ অপরাধী, রাহুল গান্ধীও সমানভাবে দায়ী : শিবরাজ
Image

উত্তর-পূর্বাঞ্চলকে পিছিয়ে রাখার জন্য ইউপিএ অপরাধী, রাহুল গান্ধীও সমানভাবে দায়ী : শিবরাজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ আগস্ট৷৷ উত্তর-পূর্বাঞ্চলকে পিছিয়ে রেখেছিল কংগ্রেস, এজন্য এই কলকে দায়ী করেছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷ তাঁর কটাক্ষ, অসম থেকে রাজ্যসভার সাংসদ হিসেবে দশ বছর প্রধানমন্ত্রী ছিলেন ড় মনমোহন সিং৷ অথচ, অসম-সহ উত্তর-পূর্বাঞ্চলের জন্য কখনও ভাবেননি তিনি৷ সাথে শিবরাজ সিং চৌহান রাহুল গান্ধীকেও নিশানা করেছেন, বলেন, এই অন্যায়ের জন্য সোনিয়া-পুত্র সমানভাবে যুক্ত৷


ত্রিপুরা সফরে এসে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, বিজেপির প্রতি মানুষের আস্থা এ-রাজ্যে আবারও ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে প্রতিফলিত হয়েছে৷ এই সাফল্যের জন্য তিনি বিজেপির প্রদেশ কমিটিকে অভিনন্দন জানিয়েছেন৷ এদিন তিনি বলেন, প্রথমে বিধানসভা, তার পর লোকসভা এবং এখন ত্রিস্তরীয় পঞ্চায়েতের সাফল্যে থেমে থাকলে চলবে না৷


এ-বিষয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ-এর উদ্বৃতি দিয়ে তিনি বলেন, সংগঠন মজবুত করার জন্য লাগাতার কাজ করে যেতে হবে ৷ তাই, সারা দেশব্যাপী সদস্য সংগ্রহ অভিযানকে ঘিরে তিনি ত্রিপুরায় এসেছেন৷ তাঁর বিশ্বাস, দলের ত্রিপুরা প্রদেশ কমিটি সদস্য সংগ্রহে লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হবে৷ তিনি জানান, সারা দেশে এখন পর্যন্ত ২ কোটি নতুন সদস্য বিজেপিতে যোগ দিয়েছেন৷ সময়সীমা সমাপ্ত হওয়া পর্যন্ত এই সংখ্যা আরও অনেক বৃদ্ধি পাবে বলে দৃঢ়তার সাথে জানান তিনি৷


শিবরাজ সিং চৌহানের কথায়, বিজেপি সব-কা সাথ, সব-কা বিকাশ এবং সব-কা বিশ্বাস মন্ত্রে বিশ্বাস করে৷ তাই বিকাশের প্রশ্ণে কখনও ভেদাভেদ করে না৷ তাঁর দাবি, কংগ্রেস উত্তর-পূর্বাঞ্চলের বিকাশে ভেদাভেদ করেছে৷ তাই এই অঞ্চল পিছিয়ে রয়েছে৷ তাঁর বক্তব্য, প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ী উত্তর-পূর্বাঞ্চলের জন্য পৃথক মন্ত্রক গঠন করেছিলেন৷ ঠিক তেমনি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও গত পাঁচ বছর উত্তর-পূর্বাঞ্চলের প্রতি বিশেষ নজর দিয়েছেন৷


তিনি কংগ্রেসকে নিশানা করে বলেন, অসম থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়ে দশ বছর প্রধানমন্ত্রী ছিলেন ড় মনমোহন সিং৷ অথচ, অসম-সহ উত্তর-পূর্বাঞ্চলের প্রতি কখনও নজর দেননি৷ তাঁর অভিযোগ, ইউপিএ জমানায় এই অঞ্চল উপেক্ষিত রয়ে গিয়েছে৷ কিন্তু, কেন্দ্রে এনডিএ সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর উন্নয়নের ছোঁয়া উত্তর-পূর্বাঞ্চলেও লেগেছে৷ শিবরাজ সিং চৌহানের দাবি, গত পাঁচ বছরে উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নে কেন্দ্রীয় সরকার অতিরিক্ত ৫০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে৷ এছাড়া পরিকাঠামো উন্নয়নে ৪০ হাজার কোটি টাকা দিয়েছে৷ তাঁর আরও দাবি, এই অঞ্চলে রেলের বিস্তার সম্ভব হয়েছে একমাত্র কেন্দ্রে বিজেপির নেতৃত্বে সরকার গঠন হওয়ায়৷


এদিন শিবরাজ সিং চৌহান উষ্মা প্রকাশ করে বলেন, উত্তর-পূর্বাঞ্চল পিছিয়ে থাকার জন্য ইউপিএ অপরাধী৷ সেই অন্যায়ে রাহুল গান্ধীও সমানভাবে যুক্ত৷ তবে, এখন উত্তর-পূর্বাঞ্চল সঠিক দিশায় এগিয়ে চলেছে, সন্তোষ প্রকাশ করে বলেন তিনি৷ তাঁর কথায়, ত্রিপুরার পরিবর্তন দেখে উত্তর-পূর্বাঞ্চলের অবস্থা মেপে নেওয়া সম্ভব৷ কারণ, এখন এ-রাজ্যে কৃষকরা সহায়কমূল্যে ধান বিক্রি করছেন৷ শুধু তা-ই নয়, আনারস এখন বিদেশে রফতানি হচ্ছে৷ সাথে যোগ করেন, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতিও আগের তুলনায় অনেক ভালো অবস্থায় রয়েছে৷ তাঁর মতে, ত্রিপুরার সৌন্দর্য পর্যটনে বিশাল সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top