News Flash

  • Home
  • Uncategorized
  • রাজধানীতে পথ দূর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু কলেজ ছাত্রের
Image

রাজধানীতে পথ দূর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু কলেজ ছাত্রের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ আগস্ট৷৷ বৃহস্পতিবার পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এমবিবি কলেজের এক ছাত্রের৷ তার নাম নীলোৎপল সিন্হা৷ বাড়ি খোয়াইয়ের দুর্গানগর এলাকায়৷ আগরতলা ভাড়া বাড়ি থেকে সকালে বাইক দিয়ে সে নিজ বাড়ি খোয়াইয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল৷


রাজধানীর বৌদ্ধ মন্দির থেকে সার্কিট হাউসের দিকে যাবার পথে আসাম রাইফেলস ক্যাম্পের সামনে দুর্ঘটনাগ্রস্ত হয় কলেজ পড়ুয়া ওই ছাত্র৷ দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নিয়ে জানা গেছে, ক্যাবল লাইনের কাজে নিযুক্ত লোকজনরা লাইনে কাজ করছিল৷ হঠাৎ তার নিচে পড়ে যায়৷ ঠিক সেই সময়ে কলেজ পড়ুয়া ছাত্র নীলোৎপল সিন্হা বাইক নিয়ে সেখানে পৌঁছলে তার গলায় ক্যাবল লাইনের তার আটকে যায়৷ তাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সে৷


সেখান থেকে তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানান৷ ঘটনার খবর পেয়ে খোয়াইয়ের দুর্গানগর থেকে ছুটে আসেন ধৃত কলেজ ছাত্র নীলোৎপল সিন্হার পরিবারের লোকজনরা৷ তারা জানান, আজ বাড়িতে যাবার কথা ছিল৷

বাইক নিয়ে সে বাড়ির উদ্দেশ্যেই রওয়ানা হয়েছিল৷ সে এমবিবি কলেজের ছাত্র বলে জানান তারা৷ কলেজ পড়ুয়া ছাত্র নীলোৎপল সিন্হার মৃত্যুর সংবাদে তার নিজ বাড়ি খোয়াইয়ের দুর্গানগর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ খবর ছড়িয়ে পড়তেই এমবিবি কলেজের ছাত্রদের মধ্যেও শোকের ছায়া নেমে আসে৷ ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top