News Flash

  • Home
  • Uncategorized
  • ফটিকরায় বিদ্যালয়ের সমস্যা, কৈলাসহর-কুমারঘাট সড়ক অবরোধ ছাত্রছাত্রীদের
Image

ফটিকরায় বিদ্যালয়ের সমস্যা, কৈলাসহর-কুমারঘাট সড়ক অবরোধ ছাত্রছাত্রীদের

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১ আগস্ট৷৷ বিদ্যালয়ের নানা সমস্যাকে ঘিরে বৃহস্পতিবার ফটিকরায়ে কৈলাসহর-কুমারঘাট সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা৷ তাদের অভিযোগ, শিক্ষা দফতর বিদ্যালয়ের সময়সূচি পরিবর্তনে গুরুত্ব দিচ্ছে৷ অথচ বিদ্যালয়ের সমস্যা সমাধানে দফতরের কোনও হেলদোল নেই৷ তাই এই অবরোধ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, জানান ছাত্রছাত্রীরা৷


বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা জেলার ফটিকরায়ে ডলুগাঁও দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সকাল সাড়ে নয়টা নাগাদ কৈলাসহর-কুমারঘাট সড়ক অবরোধ করেন৷ এই অবরোধ কর্মসূচির নেতৃত্ব দিয়েছে এবিভিপি৷ ছাত্রছাত্রীদের এই বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষকের ঘাটতি রয়েছে৷ তাছাড়া বিশুদ্ধ পানীয় জলের সমস্যা নিয়েও বিদ্যালয়ের কর্তৃপক্ষের একাধিকবার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে৷ তাদের অভিযোগ, তফশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে স্টাইপেন্ড পাচ্ছেন না৷ শুধু তা-ই নয়, বিদ্যালয়ের পরিকাঠামোও বেহাল দশায় পরিণত হয়েছে৷


তাদের অভিযোগ, বিদ্যালয়ের প্রতিটি ক্লাসরুমে বিদ্যুৎ সংযোগ নেই৷ ফলে, সেখানে ফ্যান ও বৈদ্যুতিক বাতি চালু করা সম্ভব হচ্ছে না৷ তাছাড়া বৃষ্টির সময় বিদ্যালয়ের প্রতিটি ক্লাসরুমে জল পড়ে৷ ফলে, অতি সত্বর ক্লাসরুম মেরামতি না হলে যে কোনও সময় বড় অঘটন ঘটতে পারে বলে তারা আশঙ্কা করছেন৷ পাশাপাশি বিদ্যালয়ে খেলার সরঞ্জাম ও ক্রীড়া শিক্ষক নিয়োগেরও দাবি তুলেছেন তারা৷
এদিন তারা সাড়ে পাঁচ ঘণ্টা কৈলাসহর-কুমারঘাট সড়ক অবরোধ করে রাখেন৷ প্রথমে পুলিশ ওই অবরোধ তুলে নেওয়ার আবেদন জানায়৷ কিন্তু ছাত্রছাত্রীরা তাতে সম্মত হননি৷

পরবর্তীতে ডিসিএম রূপক ভট্টাচার্য ছাত্রছাত্রীদের উত্থাপিত সমস্যাগুলি সমাধানের আশ্বাস দেন৷ কিন্তু তাতেও ছাত্রছাত্রীরা অবরোধ তুলে নিতে রাজি হননি৷ অবশেষে জেলা শিক্ষা আধিকারিক শ্যামল দাস অবরোধস্থলে গিয়ে ছাত্রছাত্রীদের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন৷ এই আশ্বাসের ভিত্তিতে ছাত্রছাত্রীরা অবরোধ তুলে নেন৷ তবে, শীঘ্রই সমস্যার সমাধান না হলে আবারও অবরোধের হুমকি দিয়েছেন তারা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top