News Flash

  • Home
  • Uncategorized
  • চুড়াইবাড়িতে আটক অবৈধ কয়লা বোঝাই ট্রাক-সহ চালক
Image

চুড়াইবাড়িতে আটক অবৈধ কয়লা বোঝাই ট্রাক-সহ চালক

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১ আগস্ট৷৷ মাঝে কয়েকদিন বিরতির পর ফের করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানার অন্তর্গত ত্রিপুরা সীমান্তের চোরাইবাড়ি গেটে আটক হয়েছে অবৈধভাবে পাচারকৃত কয়লা বোঝাই ট্রাক৷ এর সঙ্গে আটক করা হয়েছে ট্রাকের চালক আজাদ হুসেন (২৫) নামের এক যুবককে৷


চোরাইবাড়ি পুলিশ ওয়াচপোস্টের ইনচার্জ মিন্টু শীল জানান, বুধবার রাতে ত্রিপাল দিয়ে ঢাকা কয়লা বোঝাই এমএইচ ১৫ ইজি ৪৯৩৮ নম্বরের ট্রাকটি তাঁদের অভিযানে ধরা পড়েছে৷ কয়লাগুলির কোনও বৈধ নথিপত্র দর্শাতে না পারায় এর চালক কাছাড় জেলার কালাইন এলাকার কাটিগড়া সংলগ্ণ রতনপুর গ্রামের জনৈক সিদ্দেক আলির বছর ২৫-এর ছেলে আজাদ হুসেনকে আটক করা হয়েছে৷ খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে আসেন বাজারিছড়া থানার ওসি বিএন মালসেম থিক৷ পরে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আজাদের বিরুদ্ধে এক মামলা রুজু করে তাকে গ্রেফতার করা হয়েছে৷


ইনচার্জ মিন্টু শীল জানান, পুলিশি জেরায় ধৃত আজাদ নাকি বলেছে, কয়লাগুলি উমরাংসো (মেঘালয়ের সীমান্ত এলাকা অসমের ডিমা হাসাও জেলা) থেকে দালালদের মারফত সে তার ট্রাকে বোঝাই করে ত্রিপুরার এক চা বাগানে পৌঁছতে যাচ্ছিল৷ তার ট্রাকে প্রায় ২২ টন কয়লা রয়েছে৷
তিনি জানান, আজ ধৃত চালককে আদালতে পেশ করে করিমগঞ্জের জেলা কারাগারে পাঠানো হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top