News Flash

  • Home
  • Uncategorized
  • সম্পত্তি নিয়ে বিবাদ, দুই অনুজের হাতে খুন অগ্রজ
Image

সম্পত্তি নিয়ে বিবাদ, দুই অনুজের হাতে খুন অগ্রজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ আগস্ট৷৷ সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ভাইয়ের হাতেই ভাই খুন হলেন৷ উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার দুপাতাছড়ায় বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ ধানখেতে চারা রোপণের সময় পুলক চাকমাকে (৪৫) নৃশংসভাবে খুন করে শুদ্ধধন চাকমা (৩৫) ও গুণব্রত চাকমা(৩০)৷ তাদের পুলিশ গ্রেফতার করেছে৷


কাঞ্চনপুর থানার ওসি পরিতোষ দাস জানিয়েছেন, যৌথ সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পরিবারে ঝামেলা চলছিল৷ নিহত পুলক চাকমা সম্পর্কে শুদ্ধধন চাকমা ও গুণব্রত চাকমার জ্যেঠতুতো ভাই৷ পরিতোষবাবু জানান, ওই সম্পত্তি এখনও তাদের দাদুর নামেই নথিভুক্ত রয়েছে৷ ফলে, সম্পত্তির মালিকানা নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝামেলা হত৷ তিনি জানান, আজ দুপুর তিনটে নাগাদ শুদ্ধধন চাকমা ও গুণব্রত চাকমা ধানখেতে চারা রোপণ করছিল৷ ওইসময় পুলক চাকমা তাদের বাধা দেন৷ তখন তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়৷ হঠাৎ উত্তেজিত হয়ে কুড়োল দিয়ে পুলক চাকমাকে এলোপাথাড়ি আঘাত করেন দুই ছোট ভাই শুদ্ধধন ও গুণব্রত৷ কুড়োলের এলোপাথাড়ি আঘাতে ঘটনাস্থলেই পুলক চাকমার মৃত্যু হয় ৷


কাঞ্চনপুর থানার ওসি জানান, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই আমরা৷ খবর পেয়ে এসডিপিও বিক্রমজিৎ শুক্লাদাসও ছুটে আসেন৷ তিনি জানান, মৃতদেহ উদ্ধার করে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে৷ ওই ঘটনায় গুণব্রত চাকমা ও শুদ্ধধন চাকমাকে পুলিশ গ্রেফতার করেছে৷ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ কাঞ্চনপুর থানার ওসি জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে খুনের ঘটনার প্রমাণ মিলেছে৷ আগামীকাল ধৃত দুই ভাইকে আদালতে সোপর্দ করা হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top