News Flash

  • Home
  • Uncategorized
  • প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ফের রাজ্যসভায় পাঠাতে চায় কংগ্রেস
Image

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ফের রাজ্যসভায় পাঠাতে চায় কংগ্রেস

নয়াদিল্লি, ২ আগস্ট (হি.স.) : দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং রাজ্যসভায় ফের কংগ্রেস প্রার্থী হতে চলেছেন। রাজ্যসভায় রাজস্থানের একটি আসনে তিনি প্রার্থী হবেন বলে কংগ্রেস সূত্রে খবর। আগামী ২৬ আগস্ট এই আসনে উপনির্বাচন হবে।

রাজ্যসভায় ১৯৮ জন মোট সদস্যের মধ্যে বর্তমানে কংগ্রেস ও তার সহযোগী দলগুলির দখলে মোট ১০৭টি আসন এবং বিজেপির দখলে ৭৪টি আসন। বাকি ১৭টি আসন নির্দল প্রার্থীদের দখলে। গত জুনে রাজস্থান থেকে বিজেপির রাজ্যসভার সদস্য মদন লাল সাইনির মৃত্যুতে একটি আসন ফাঁকা হয়। সেই আসন থেকে মনমোহন সিং-কে রাজ্যসভায় নিয়ে আসতে চায় কংগ্রেস।

গত ২৮ বছর ধরে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং অসম থেকে রাজ্যসভার সদস্য ছিলেন। গত জুনে তাঁর মেয়াদ উত্তীর্ণ হয়। রাজস্থানে ১০টি রাজ্যসভা আসনের মধ্যে ৯টি বিজেপির দখলে। এই আসনটিতে মনমোহনকে জিতিয়ে আনতে কংগ্রেস যে মরিয়া চেষ্টা চালাবে তা বলাই বাহুল্য। 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top