News Flash

  • Home
  • Uncategorized
  • উন্নাও কান্ড : আগরতলায় যুব কংগ্রেসের মৌন মিছিল
Image

উন্নাও কান্ড : আগরতলায় যুব কংগ্রেসের মৌন মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই৷৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখে বেটি বাঁচাও, বেটি পড়াও স্লোগান দিলেও বাস্তবে তার উল্টো হচ্ছে৷ উত্তরপ্রদেশে যোগীর রাজত্বে এক দলিত মেয়েকে ধর্ষণ করে খুন করেছেন বিজেপি-র এক বিধায়ক কুলদীপ সেঙ্গার৷

ওই মেয়ের পরিবারের সদস্য-সহ তাদের আইনজীবিকে পরিকল্পিতভাবে খুনের চেষ্টা চালিয়েছে বিধায়কের দলবল৷ এই হচ্ছে মোদীর স্লোগানের বাস্তব অবস্থা৷ তাদের সাংসদ, বিধায়করা একের পর এক ধর্ষণ-সহ নির্যাতনের সঙ্গে জড়িয়ে পড়ছেন৷ দেশের অবস্থা একেবারে করুণ, মা বোনদের নিরাপত্তা আজ মোদী ও তার সঙ্গীসাথীদের কারণে বিপন্ন৷ এই অভিযোগ ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি সুশান্ত চক্রবর্তী৷


উত্তরপ্রদেশের এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত বিজেপি বিধায়কের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিতে আজ বুধবার সন্ধ্যায় মোমবাতি হাতে নিয়ে মৌন মিছিলের আয়োজন করে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস৷ মিছিলটি কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে আবার কংগ্রেস ভবনের সামনে এসে শেষ হয়৷ মিছিলে যুব কংগ্রেসের নেতা কর্মীদের পাশাপাশি, মহিলা কংগ্রেস এবং এনএসইউআই-এর সদস্য সদস্যারা অংশগ্রহণ করেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top