News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু ও কাশ্মীরে ভয়ের পরিবেশ তৈরি করছে স্থানীয় নেতারা, পিডিপি, এনসি-কে কটাক্ষ রাম মাধবের
Image

জম্মু ও কাশ্মীরে ভয়ের পরিবেশ তৈরি করছে স্থানীয় নেতারা, পিডিপি, এনসি-কে কটাক্ষ রাম মাধবের

শ্রীনগর, ৩১ জুলাই (হি.স.) : ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য স্থানীয় রাজনৈতিক দলের নেতারা ভয়ের পরিবেশ তৈরি করছে। বুধবার এ ভাবেই পিডিপি এবং ন্যাশনাল কনফারেন্সের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব।

সম্প্রতি জম্মু ও কাশ্মীরে ১০ হাজার বাড়তি নিরাপত্তা বাহিনী মোতায়নের সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় সরকার। এর বিরুদ্ধে নিন্দায় সরব হয়েছে পিডিপি এবং ন্যাশনাল কনফারেন্স। এর পাল্টা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাম মাধব জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরের স্থানীয় নেতারা ভয়ের পরিবেশ তৈরি করেছে। নিজেদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য এই কাজ করছে এই সকল নেতারা। নিরাপত্তা বাহিনী বাড়তি মোতায়েন করা বা কমিয়ে নেওয়া তা ক্রমাগত প্রক্রিয়া। অমরনাথ যাত্রার জন্য বাড়তি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এমনকি ব্লক স্তরের নির্বাচনও সম্পাদন হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতেই নাটক শুরু করেছে রাজনৈতিক দলগুলি। 

উল্লেখ করা যেতে পারে সম্প্রতি নিজের ট্যুইট বার্তায় পিডিপি নেত্রী মেহবুবা মুফতি লিখেছিলেন, ১০ হাজার বাহিনী মোতায়নের করে উপ্যকারবাসীদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে কেন্দ্র। এর প্রেক্ষিতে রাম মাধব জানিয়েছেন, রাজনৈতিক ভাবে প্রসঙ্গিকতা বজায় রাখতে তিনি এমন ধরণের মন্তব্য করেছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top