News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানে বন্দি কুলভূষণের সঙ্গে দেখা করতে পারবেন ভারত
Image

পাকিস্তানে বন্দি কুলভূষণের সঙ্গে দেখা করতে পারবেন ভারত

নয়াদিল্লি, ১ আগস্ট (হি.স.) : আন্তর্জাতিক আদালতের রায় মেনে শুক্রবার ভারতের প্রতিনিধিকে কুলভূষণের সঙ্গে দেখা করতে দেবে পাকিস্তান। আন্তর্জাতিক আদালত পাকিস্তানকে অনুরোধ করেছে, মৃত্যুদণ্ডের বিষয়টি বিবেচনা করা হোক। কুলভূষণের সঙ্গে ভারতের কনস্যুলেট অফিসের কর্মীদেরও দেখা করতে দেওয়া হোক। সেই মত আগামীকাল কুলভূষণের সঙ্গে দেখা করতে পারবেন ভারতীয় দূতাবাসের আধিকারিকরা । ইসলামাবাদ থেকে নয়াদিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়েছে৷

আন্তর্জাতিক আদালতের রায় মেনে নিয়ে, শুক্রবার কুলভূষণ যাদবকে ভারতের ভারতীয় দূতাবাসের আধিকারিকদের সঙ্গে দেখা করাতে দেওয়ার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। পাক প্রশাসনের তরফে জানানো হয়, শুক্রবার কুলভূষণের সঙ্গে দেখা করতে পারবেন ভারতীয় দূতাবাসের আধিকারিকরা ।  বৃহস্পতিবার পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জল জানান, পাকিস্তানের হাতে বন্দি কুলভূষণ যাদবের কনসুলার অ্যাকসেসে সম্মত হয়েছে ইসলামাবাদ৷ ভারতকে এই বিষয়ে তথ্যও দেওয়া হয়েছে৷ শুক্রবার এই কনসুলার অ্যাকসেস দেওয়া হয়েছে৷ তবে নয়াদিল্লির পক্ষ থেকে দ্রুত কোনও পদক্ষেপের আশা করছে ইসলামাবাদ৷ এদিকে, ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রবিশ কুমার বলেন, “ আমরা এই পদক্ষেপটি নিয়ে ভাবব। কূটনৈতিক পদ্ধতিতেই আমরা পাকিস্তানের সঙ্গে আমরা আলোচনা চালিয়ে যাব”। 

২০১৬ সালের ৩ মার্চ পাকিস্তানের পুলিশের হাতে বন্দি হন ভারতের নৌবাহিনীর প্রাক্তন কর্মী কুলভূষণ যাদব। পাকিস্তানের দাবি, কুলভূষণ বালুচিস্তান প্রদেশে নাশকতামূলক কাজকর্ম চালাতে ঢুকেছিলেন। সেখানেই গ্রেফতার হয়েছেন। অন্যদিকে ভারতের দাবি, কুলভূষণ ব্যবসার কাজে ইরানে গিয়েছিলেন। সেখান থেকে পাকিস্তানের নিরাপত্তারক্ষীরা তাঁকে অপহরণ করে। ২০১৭-এর এপ্রিলে “গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদ”-এর অভিযোগে ৪৯ বছর বয়সী ভারতীয় নৌসেনা আধিকারিক কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ডের সাজা দেয় পাক সামরিক আদালত।  তাঁর সঙ্গে ভারতের দূতকেও দেখা করতে দেওয়া হয়নি। কুলভূষণের ফাঁসি রদ করার আর্জি জানিয়ে আন্তর্জাতিক কোর্টের দ্বারস্থ হয়েছিল ভারত। গত ১৭ জুলাই আন্তর্জাতিক আদালতের রায়ে বলা হয়, কলভূষণ যাদবের  মৃত্যুদণ্ড অবশ্যই পুনর্বিবেচনা করতে হবে পাকিস্তানকে। আন্তর্জাতিক আদালতের সেই রায় ছিল ভারতের কাছে বড় জয়। পাশাপাশি তাঁর সঙ্গে ভারতীয় দূতাবাসের আধিকারিকদের দেখা করতে না দেওয়ার জন্য আন্তর্জাতিক আদালত সেজন্য পাকিস্তানকে তিরস্কার করে। তার পরে ভারতের দূতকে তাঁর সঙ্গে দেখা করার অনুমতি দিচ্ছে পাকিস্তান।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top