News Flash

  • Home
  • Uncategorized
  • জলের অপচয় রোধ করার জন্য পুর ও নগর এলাকায় বাড়ছে কর
Image

জলের অপচয় রোধ করার জন্য পুর ও নগর এলাকায় বাড়ছে কর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই৷৷ জলের অপচয় রোধে বাড়ছে জল কর৷ তাই পুর নিগমের জল কর সংক্রান্ত রুলস সংশোধনে রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে৷ তাতে পুর এলাকায় ৫০ হাজার লিটার জলের জন্য প্রতিমাসে ৩০ টাকার বদলে ১০০ টাকা এবং নগর এলাকায় ২০ টাকার বদলে ৭০ টাকা কর দিতে হবে৷


শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, ২০টি নগর সংস্থা এলাকায় জল সরবরাহ করা হচ্ছে৷ সেখানে মিটার বসানো হবে৷ তিনি বলেন, আপাতত নগর এলাকায় ২ লক্ষ ২৩ হাজার ১৭৭টি বাড়ি রয়েছে৷ তাদের মধ্যে ৮১ হাজার ৯৪৩ টি বাড়ি বিপিএল ভুক্ত এবং ৯ হাজার ৭৭১ টি বাড়ি অন্তুদ্যোয় ভুক্ত৷ অবশিষ্ট বাড়ি গুলি এপিএল ভুক্ত৷


তিনি জানান, ১৯৯৯ সালে পুর নিগম জলের জন্য রুলস তৈরি করেছিল৷ এরপর থেকে ওই রুলস সংশোধন হয়নি৷ তাই, এবার জল কর সংগ্রহে রুলস সংশোধনীতে রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে৷ তিনি বলেন, তাতে জল কর পুর ও নগর এলাকায় বাড়ানো হবে৷ তিনি জানান, প্রতি মাসে ৫০ হাজার লিটার পর্যন্ত জল ব্যবহারের পুর এলাকায় ৩০ থেকে বাড়িয়ে ১০০ টাকা এবং নগর এলাকায় ২০ থেকে বাড়িয়ে ৭০ টাকা কর ধার্য্য করা হবে৷ তাঁর দাবি, জল সরবরাহে প্রচুর টাকা খরচ হচ্ছে৷ এরই সাথে পাল্লা দিয়ে জলের অপচয় মারাত্মক ভাবে করছেন পুর ও নগরবাসী৷ তাই, জল ব্যবহারে কর বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷


তিনি জানান, ২০ টি নগর সংস্থায় ৪হাজার ৬৭১টি হাইড্রেন প্ল্যান্ট রয়েছে৷ তাছাড়া, ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিচালনা ও সংস্কারে প্রচুর টাকা খরচ হচ্ছে৷ ফলে, ওই কর বৃদ্ধির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ তিনি জানান, ২০টি নগর সংস্থায় সাড়ে আট লক্ষ বাড়ি রয়েছে৷ গত অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছে ৩৭ কোটি ৭৭ লক্ষ টাকা৷ তার মধ্যে জলকর বাবদ ২ কোটি ৮৩ লক্ষ টাকা সংগ্রহ হয়েছে৷ অথচ, জল সরবরাহে পরিচালনা এবং সংস্কার খাতে সংগ্রহিত রাজস্বের ৮৬ শতাংশ অর্থ খরচ হচ্ছে৷


তিনি আরও জানান, রাজ্য সরকার পরিবর্তন হওয়ার পর অটল জলধারা মিশন প্রকল্পে জলের সংযোগ দেওয়া হচ্ছে৷ পুর নিগম এলাকায় ৬২ হাজার ৫৩টি জলের সংযোগ দেওয়া হয়েছে৷ এদিকে, পরিশ্রুত পানীয় জল সরবরাহে ১০০০ লিটার জলের জন্য আগরতলা শহরে ৩টি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট রয়েছে৷ তাঁর দাবি, সব মিলিয়ে প্রতি বছর জল সরবরাহে ৫ কোটি টাকা শুধু জলের অপচয়ের কারণে খরচ হচ্ছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top