News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘিরে বিজেপি-আইপিএফটি সংঘর্ষ কল্যাণপুরে, কৈলাসহরে জমায়েতে পুলিশের লাঠিচার্জ, আহত ছয়
Image

পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘিরে বিজেপি-আইপিএফটি সংঘর্ষ কল্যাণপুরে, কৈলাসহরে জমায়েতে পুলিশের লাঠিচার্জ, আহত ছয়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই৷৷ ফলাফলকে ঘিরেও কল্যাণপুর শরিকি সংঘর্ষে উত্তপ্ত হয়েছে ও কৈলাসহরে৷ আজ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই শরিকি সংঘর্ষের ঘটনা ঘটেছে খোয়াই জেলার কল্যাণপুরে৷ পঞ্চায়েত উপনির্বাচনে কল্যাণপুর বিধানসভা এলাকায় পশ্চিম দ্বারিকাপুর গাঁও সভায় দখল নিয়েছিল আইপিএফটি দল৷ এবার পঞ্চায়েত নির্বাচনে শরিক দল আইপিএফটির হাত থেকে ওই গাঁওসভাটি ছিনিয়ে নিয়েছে বিজেপি৷ এনিয়েই সংঘর্ষের সূত্রপাত৷


অভিযোগ, আইপিএফটির কিছু উত্তেজিত কর্মীসমর্থক বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা চালিয়েছে৷ শুধু তাই নয় গাড়িও ভাঙচুর করা হয়েছে৷ হামলার ঘটনায় এক বিজেপি কর্মী গুরুতর ভাবে আহত হয়েছেন৷ তার নাম তরুণ দেবনাথ৷ তাকে প্রথমে কল্যাণপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল৷ অবস্থা সংকট জনক হওয়ায় সেখান থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করেছেন চিকিৎসকরা৷


স্থানীয় বিজেপি নেতার কথায়, আইপিএফটি সমর্থকরা টিআর-০১-এজি-০৫৩০ নম্বরের মারুতি গাড়িটি ভাঙচুর করেছেন৷ এদিকে, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে কল্যাণপুর থানার পুলিশ ও নিরাপত্তা কর্মীরা দ্রুত পশ্চিম দ্বারিকাপুর গাঁওসভায় ছুটে যান৷ এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে৷ ফের যেকোন সময় শরিকি সংঘর্ষ আরও চরম আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ৷ খোয়াই জেলা পুলিশ সুপার জানিয়েছেন, পুলিশ সতর্কতা অবলম্বন করেছেন৷ তাছাড়া, পরিস্থিতির উপর কড়া নজরদারি রাখা হয়েছে৷


উল্লেখ্য, কল্যাণপুর বিধানসভা এলাকায় জেলা পরিষদের ৭/৮ ও ৯নং আসনে এবং পশ্চিম দ্বারিকাপুর গ্রাম পঞ্চায়েতের ৫ টি আসনে এবং দ্বারিকাপুর গ্রাম পঞ্চায়েতের ৪টি আসনে বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়৷ পঞ্চায়েত সমিতির ২টি আসনেও বিজেপি প্রার্থীরাই জয়ী হয়েছেন৷ এই এলাকায় আইপিএফটির শক্ত ঘাটি রয়েছে৷ তা সত্ত্বেও পঞ্চায়েত নির্বাচনে আইপিএফটিকে সূচনীয় ভাবে পরাজিত করে বিজেপি জয়ী হওয়ায় উত্তপ্ত হয়ে উঠেছে ওই এলাকা৷ আইপিএফটি কর্মী সমর্থকরা বিজেপির এই জয় সহজেই মেনে নিতে পারছেননা৷ বিজেপি পরিকল্পিতভাবে রিগিং করে জয় ছিনিয়ে নিয়েছে বলেও অভিযোগ তুলেছন স্থানীয় আইপিএফটি নেতৃবৃন্দ৷ অবশ্য বিজেপি এই অভিযোগ খারিজ করে দিয়েছে৷


এদিকে, আজই বিজেপির বিপুল জয়ে কল্যাণপুরে বিজয় মিছিল করা হয়েছে৷ মিছিলের অগ্রভাগে ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী, যুব নেতা সুমেন গোপ প্রমুখ৷ বিজয় মিছিলটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করেছে৷ বিধায়ক পিনাকী দাস চৌধুরী এলাকার শান্তি সম্প্রতির পরিবেশ বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন৷
এদিকে, রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েতে ফলাফলকে ঘিরে কৈলাসহরে উত্তেজনায় পুলিশের লাঠিচার্জে ৬ জন আহত হয়েছেন৷ তবে, এই ঘটনার জন্য প্রশাসনকেই দায়ি করা হচ্ছে৷ কংগ্রেস নেতা বীরজিৎ সিনহার অভিযোগ, আগাম ঘোষণা ছাড়াই ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ তাছাড়া, গত বছর ১৪৪ ধারা গণনা কেন্দ্রের ১০০ মিটার এলাকায় বলবৎ করা হয়েছিল৷ এবছর তা বাড়িয়ে ২০০ মিটার করা হয়েছে৷ ফলে, জমায়েতকে ঘিরে পুলিশের ভূমিকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে৷ তাতে, লাঠিচার্জে কয়েকজন আহত হয়েছেন৷


আজ পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণায় কৈলাসহর কোর্ট চত্ত্বরে উত্তেজনায় শাসক-বিরোধী উভয় শিবিরের কর্মীরা পুলিশের মার খেয়েছেন৷ তবে, বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে৷ অভিযোগ, নির্বাচনী ফলাফল কংগ্রেসের অনুকূলে দেখেই বিজেপি যুব মোর্চার কর্মীদের উপর চড়াও হন কংগ্রেস কর্মীরা৷ তাতে, বিজেপি ঊনকোটি জেলা যুব মোর্চা সভাপতি আহত হয়েছেন৷
এই ঘটনায় পুলিশ ও নিরাপত্তা কর্মীরা ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন৷ তাতে, রাজনৈতিক দলের কর্মীরা যেখানে জমায়েত হয়েছিলেন সেখান থেকে তাদের সরিয়ে দেয় পুলিশ৷

মূলত, ১৪৪ ধারা বলবৎ থাকায় গণনা কেন্দ্রের ২০০ মিটার এলাকায় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন৷ অথচ, এ-বিষয়ে কোন রাজনৈতিক দলই অবগত ছিল না৷ ফলে, তখন পুলিশের রাজনৈতিক দলের কর্মীদের খন্ডযুদ্ধ বেঁধে যায়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঊনকোটি জেলা পুলিশ সুপার লাকি চৌহান লাঠিচার্জের নির্দেশ দেন৷ তাতে, কংগ্রেস ও বিজেপি দলের ছয়জন কর্মী আহত হয়েছেন৷
এ-বিষয়ে ঊনকোটি জেলা পুলিশ সুপার জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে৷ জমায়েতকে ঘিরে উত্তেজনা দেখা দিয়েছিল৷ কিন্তু, নিরাপত্তা কর্মীদের হস্তক্ষেপে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে৷ তিনি জানান, এলাকায় পুলিশ, টিএসআর সহ সিআরপিএফ জওয়ানদের মোতায়েন করা হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top