News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যর্থ প্রেমের জ্বালায় গৃহবধূর গায়ে অ্যাসিড নিক্ষেপ যুবকের
Image

ব্যর্থ প্রেমের জ্বালায় গৃহবধূর গায়ে অ্যাসিড নিক্ষেপ যুবকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷ ব্যর্থ প্রেমের জ্বালায় এক গৃহবধূর গায়ে অ্যাসিড নিক্ষেপ করলো এক বখাটে যুবক৷ তার নাম রাজীব দেবনাথ৷ ঘটনা বিশালগড় থানাধীন গকুলনগর এলাকায়৷ অ্যাসিড নিক্ষেপের ঘটনায় মহিলা সহ চারজন আহত হয়েছে৷ তাদের মধ্যে মহিলার অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাকে প্রথমে হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাকে জিবি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷


এ ব্যাপারে বিশালগড় থানায় অভিযুক্তের নাম উল্লেখ করে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ ঘটনার বিবরণে জানা যায়, বিশালগড়ের গকুলনগর এলাকার রাজীব দেবনাথ নামে কে যুবক প্রতিবেশি এক গৃহবধূকে বেশ কিছুদিন ধরেই জালাতন করে আসছিল৷ তাকে বারবার কু-প্রস্তাব দিচ্ছিল৷ কিন্তু গৃহবধূর মন জয় করতে পারেনি ওই লম্ফট যুবক৷ তাতে ক্ষুব্ধ হয়েই মহিলার উপর অ্যাসিড নিক্ষেপ করেছে রাজীব দেবনাথ নামে ওই যুবক৷


জানা যায়, মহিলা বাজার থেকে বাড়িতে ফিরছিলেন তখনই সুযোগ বুঝে তার উপর অ্যাসিড নিক্ষেপ করে৷ অ্যাসিড নিক্ষেপে তার শরীর ঝলসে গেছে৷ ঘটনাটি মহিলার বাড়ির কাছেই সংগঠিত হয়৷ মহিলার চিৎকারে সন্তানরা বেড়িয়ে এসে মাকে জড়িয়ে ধরলে তাদেরও শরীর খানিকটা ঝলসে গেছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ লম্ফট যুবককে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী৷ পুলিশ এ ব্যাপারে মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ প্রাথমিক তদন্তে জানা গেছে ব্যর্থ প্রেমের জ্বালা থেকেই সে গৃহবধূর উপর অ্যাসিড নিক্ষেপ করেছে৷ তাকে হত্যার উদ্দেশ্যেই অ্যাসিড নিক্ষেপ করেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷ এর পেছনে অন্যকোন কারণ আত্মগোপন করে রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ৷ বর্তমানে অ্যাসিড নিক্ষেপে ঝলসে যাওয়া মহিলা জিবির মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top