News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের পুণঃভোট শান্তিতেই, আজ গণনা, নিরাপত্তা জোরদার
Image

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের পুণঃভোট শান্তিতেই, আজ গণনা, নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷ ত্রিস্তরীয় পঞ্চায়ত নির্বাচনে রাজ্যে মঙ্গলবার সাতটি বুথে পুনরায় ভোট হয়েছে৷ ৭৬ শতাংশ ভোট পড়েছে আজ৷ এই খবর দিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনের সচিব প্রসেনজিত ভট্টাচার্য৷ তাঁর কথায়, কুমারঘাট ব্লকে ছয়টি এবং কদমতলা ব্লকে একটি বুথে আজ পুনরায় ভোট সম্পন্ন হয়েছে৷ তিনি জানান, আগামীকাল সকাল আটটা থেকে ভোটের গণনা শুরু হবে৷
গত ২৭ জুলাই ত্রিপুরায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে কুমারঘাট ও কদমতলা ব্লকের সাতটি বুথে ব্যালট পেপারে ত্রুটি ধরা পড়েছিল৷ মুদ্রণজনিত ত্রুটির কারণে ওই সাতটি বুথে ভোট বাতিল করেছিল রাজ্য নির্বাচন কমিশন৷ ফলে, আজ ওই সাতটি বুথে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে৷ রাজ্য নির্বাচন কমিশনের সচিব জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশে আজ ওই সতটি বুথে ভোট হয়েছে৷ কোথাও কোনও গণ্ডগোলের খবর আপাতত মিলেনি৷ তিনি জানান, আজ ওই সাতটি বুথে ৭৬ শতাংশ ভোট পড়েছে৷
এদিকে, আগামীকাল সকাল আটটা থেকে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা শুরু হবে৷ প্রসেনজিতবাবুর কথায়, সারা ত্রিপুরায় ৩১টি কেন্দ্রে গণনা শুরু হবে৷ তাঁর দাবি, গণনাকে ঘিরে কড়া নিরপত্তা ব্যবস্থা করা হয়েছে৷ কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে তীক্ষ্ন নজর রাখবেন নিরাপত্তা কর্মীরা৷


আজ রাজ্য নির্বাচন কমিশনের সচিব গণনায় নিরাপত্তা নিয়ে বিরোধীদের অভিযোগ খারিজ করে দিয়েছেন৷ মূলত, বিরোধীরা আজ রাজ্য পুলিশের কাছে গণনায় নিরাপত্তা সুনিশ্চিতের দাবিতে ডেপুটেশন দিয়েছেন৷ এ-বিষয়ে প্রসেনজিতবাবুর বক্তব্য, রাজনৈতিক দলগুলি নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে নানান দাবি উত্থাপন করে থাকে৷ কিন্তু, গণনায় নিরাপত্তা নিয়ে কোনও আপস করবে না রাজ্য নির্বাচন কমিশন৷ ফলে, বিরোধীদের গণনায় নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত থাকতে বলেছেন তিনি৷


এদিকে, আগামীকাল গণনাকে ঘিরে সংশ্লিষ্ট ব্লক এলাকায় আজ রাত ৯-টা থেকে আগামীকাল গণনা সম্পন্ন হওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ করেছে সংশ্লিষ্ট জেলা প্রশাসন৷ প্রশাসনের নির্দেশিকা মোতাবেক গণনা কেন্দ্রের চারপাশের ২০০ মিটার এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে৷ ফলে, ওই এলাকায় কোনও ব্যক্তি কোন ধরনের আগ্ণেয়াস্ত্র, লোহার রড, লাঠি, দা, স্টিক-সহ কোনও ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে চলাফেরা করতে পারবেন না৷ শুধু তা-ই নয়, পাঁচ বা ততোধিক ব্যক্তির একসাথে চলাফেরা ও জমায়েতের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে৷ এছাড়া, দুয়ের বেশি গাড়ি এক সাথে চলাচলে এবং বাইকের পেছনে কেউ বসার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছেন গণনা কেন্দ্রের সংশ্লিষ্ট জেলা প্রশাসন৷


প্রসঙ্গত, ত্রিপুরায় ত্রিস্তরীয় পঞ্চায়েতে ৯৯৪টি আসনে অনুষ্ঠিত নির্বাচনে ২,৪৩৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন৷ মূলত, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতে ৬,১১১টি, পঞ্চায়েত সমিতিতে ৪১৯টি এবং জেলা পরিষদে ১১৬টি আসন রয়েছে৷ তার মধ্যে গ্রাম পঞ্চায়েতে ৮৩৩টি, পঞ্চায়েত সমিতিতে ৮২টি এবং জেলা পরিষদের ৭৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে৷ এদিকে, শাসক দল বিজেপি ৮৫.৪ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top