News Flash

  • Home
  • Uncategorized
  • ১০৬ জন হজযাত্রী ত্রিপুরা থেকে মক্কার উদ্দেশ্যে যাত্রা করলেন
Image

১০৬ জন হজযাত্রী ত্রিপুরা থেকে মক্কার উদ্দেশ্যে যাত্রা করলেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷ ত্রিপুরার হজ যাত্রীরা আজ মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছেন৷ ত্রিপুরা থেকে মোট ১০৬ জন হজে যাচ্ছেন৷ তাঁদের মধ্যে ৬৯ জন পুরুষ এবং ৩৭ জন মহিলা রয়েছেন৷
মঙ্গলবার আগরতলার মহারাজা বীরবিক্রম মানিক্য বিমানবন্দরে হজ যাত্রীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে৷ অনেকেই প্রথমবার হজে যাচ্ছেন৷ হজ যাত্রীদের পরিবারের অন্য সদস্যরাও এদিন বিমানবন্দরে তাঁদের বিদায় জানাতে এসেছিলেন৷ হজ যাত্রা সম্পর্কে গোমতি জেলার উদয়পুরের বাসিন্দা ঝরনা বেগম বলেন, আল্লাহ-র দরবারে সকলের জন্য প্রার্থনা করার জন্য হজে যাচ্ছি৷ তিনি জানিয়েছেন, এই প্রথম হজ যাত্রা করছেন৷


এদিকে, আরেক হজ যাত্রী আব্দুল রহমানের কথায়, ইসলামের পাঁচটি বুনিয়াদি স্তম্ভের মধ্যে একটি হল হজ৷ মূলত, প্রেম-ভালোবাসার বহিঃপ্রকাশের জন্য হজ পালন করা হয়ে থাকে, জানান তিনি৷ তাঁর বক্তব্য, ধনি বিত্তবান মুসলমানরা জীবনে একবার নিজের খরচে হজ যাত্রা করেন৷ এর মাধ্যমেই আল্লাহ-এর সাথে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে৷ তিনি বলেন, হজে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ভাষার মানুষ আসেন৷ তাঁদের সকলের সাথে ঐকাত্মিক সম্পর্ক স্থাপন করার অন্যতম মাধ্যম হচ্ছে হজ৷ তিনি বলেন, সমস্ত নিয়ম, বিধান রক্ষা করে হজ পালন করতে সময় লাগে পাঁচদিন৷ তবে, হজ যাত্রায় যাতায়াত-সহ মোট এক মাস সময়ের প্রয়োজন হয়৷


হজ যাত্রা সম্পর্কে ত্রিপুরা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান মহম্মদ জসিম উদ্দিন জানিয়েছেন, সারা রাজ্য থেকে ১০৬ জন হজ যাত্রী আজ মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছেন৷ আগামীকাল তাঁরা কলকাতা থেকে আরব দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন৷ তিনি জানান, হজ যাত্রীদের সাথে ত্রিপুরা রাজ্য হজ কমিটির ছয়জন প্রতিনিধি কলকাতা পর্যন্ত যাবেন৷ তাঁদের আরবের বিমানে তুলে দিয়ে ওই প্রতিনিধিরা ফিরে আসবেন৷ তাঁর কথায়, কেন্দ্রীয় হজ কমিটি এই হজ যাত্রায় ভীষণ সহায়তা করেছে৷ হজ যাত্রীদের পাসপোর্ট, ভিসা-সহ যাবতীয় প্রয়োজনীয় বিষয়ে কেন্দ্রীয় হজ কমিটির সহযোগিতা মিলেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top