News Flash

  • Home
  • Uncategorized
  • অনেক বড় দায়িত্ব, শপথ নিয়ে বললেন নয়া রাজ্যপাল রমেশ বাইশ
Image

অনেক বড় দায়িত্ব, শপথ নিয়ে বললেন নয়া রাজ্যপাল রমেশ বাইশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই৷৷ রাজ্যপাল পদে শপথ নিয়েছেন রমেশ বাইশ৷ সোমবার ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি সঞ্জয় কারোল তাঁকে শপথবাক্য পাঠ করিয়েছেন৷ রাজ্যের ১৮তম রাজ্যপাল হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন বাইশ৷ প্রথা অনুযায়ী আজ শপথ নেওয়ার পর রাজ্যপালকে গার্ড অব অনার দেওয়া হয়েছে৷


শপথ গ্রহণ শেষে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মন্ত্রিসভার সদস্যদের সাথে তাঁর পরিচয় করিয়ে দেন৷ এছাড়াও তিনি ত্রিপুরা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গেও পরিচিত হয়েছেন৷ আজকের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিএসএফ, সিআরপিএফ, অসম রাইফেলস, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড় ভি এল ধারুরকর, বিজেপি-র বিধায়কগণ উপস্থিত ছিলেন৷ তাঁদের সাথেও রাজ্যপাল পরিচিত হয়েছেন৷
পরে রাজ্যপাল রমেশ বাইশ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, অনেক বড় দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে৷ তাই, ত্রিপুরার উন্নয়নের চেষ্টার কোনও ত্রুটি রাখব না৷ তাঁর কথায়, শুনেছিলেন ত্রিপুরা খুবই সুন্দর৷ এখানে এসে বুঝতে পেরেছি, যতটা শুনেছিলাম ত্রিপুরা তার থেকেও অনেক বেশি সুন্দর৷ তিনি বলেন, ত্রিপুরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর৷ এই মনোরম পরিবেশে ত্রিপুরার উন্নয়নে কাজ করার আনন্দটাই হবে আলাদা, সন্তোষ প্রকাশ করে বলেন তিনি৷


নতুন রাজ্যপালের দাবি, কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় ত্রিপুরার উন্নয়নে কখনওই পিছপা হব না৷ মুখ্যমন্ত্রীর সাথে এ-বিষয়ে আলোচনা করব৷ সাথে যোগ করেন, প্রদেশের কী সমস্যা তা মুখ্যমন্ত্রীর কাছ থেকে জানব৷ তাঁর কথায়, ত্রিপুরার উন্নয়নে ঘাটতি মেটাতে শীঘ্রই প্রয়াস নেব৷
রাজ্যপাল সম্পর্কে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ১৯৯৯ সাল থেকে তাঁর সাথে আমার পরিচয়৷ তাই, তাঁর অভিজ্ঞতা সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল আমি৷ মুখ্যমন্ত্রীর কথায়, রাজ্যপাল রমেশ বাইশের কেন্দ্রীয় মন্ত্রী এবং ৭ বারের সাংসদের অভিজ্ঞতা রয়েছে৷ সেই অভিজ্ঞতার উপকারিতা মিলবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন৷ তাছাড়া, তিনি সাংগঠনিক কাজকর্মও দায়িত্ব নিয়ে করেছেন এবং সাফল্যের ছাপ রেখেছেন৷ তাঁর দাবি, রাজ্যপাল রমেশ বাইশের এই অভিজ্ঞতার জন্য কাজ করতে খুবই সহজ হবে৷


এদিকে, রাজ্যপাল রমেশ বাইশ আজ সন্ধ্যায় উদয়পুরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির পরিদর্শন করেন এবং মন্দিরে পুজো দেন৷ মাতাবাড়ি পরিদর্শনকালে রাজ্যপাল পত্নী রামবাই বাইশ এবং তাঁর আত্মীয়-পরিজনগণও তাঁর সঙ্গে ছিলেন৷ পরিদর্শনের সময় গোমতী জেলার জেলাশাসক টি কে দেবনাথ এবং প্রশাসনের অন্যান্য পদস্থ আধিকারিকগণ সেখানে উপস্থিত ছিলেন৷ মন্দির পরিদর্শনের পর রাজ্যপাল কল্যাণ সাগরও পরিদর্শন করেন৷ সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় রাজ্যপাল বলেন, ত্রিপুরায় এসেই রাজ্যের কল্যাণের জন্য মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ প্রার্থনা করতে আমি এখানে এসেছি৷


এদিকে, নতুন রাজ্যপাল রমেশ বাইশের সম্মানে আজ সন্ধ্যায় পুরোনো রাজভবনের দরবার হলে রাজ্য সরকারের পক্ষ থেকে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে রাজ্যপাল রমেশ বাইশ ছাড়াও মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং তাঁর মন্ত্রিসভার সদস্যগণ, ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় কারোল, মুখ্যসচিব ইউ ভেঙ্কটেশ্বরলু এবং রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top