News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে অনুমোদনহীন ই-রিকশা নিষিদ্ধ, সময় বৃদ্ধির আবেদন শ্রমিক সংগঠনের
Image

রাজ্যে অনুমোদনহীন ই-রিকশা নিষিদ্ধ, সময় বৃদ্ধির আবেদন শ্রমিক সংগঠনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই৷৷ অনুমোদনহীন ই-রিকশা নিষিদ্ধে সময় বৃদ্ধির আবেদন জানিয়েছে চালকদের সংগঠন ত্রিপুরা ই-রিকশা শ্রমিক উন্নয়ন সমিতি৷ সংগঠনের সম্পাদক ইমাম হুসেন সোমবার সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা সরকারের প্রতি অনুরোধ জানান, ১ সেপ্ঢেম্বর পর্যন্ত অনুমোদনহীন ই-রিকশা চালকদের সময় দেওয়া হোক৷


প্রসঙ্গত, ১ আগস্ট থেকে অনুমোদনহীন ই-রিকশা নিষিদ্ধ ঘোষণা করেছে ত্রিপুরা সরকার৷ এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে৷ এ-বিষয়ে আজ ত্রিপুরা ই-রিকশা শ্রমিক উন্নয়ন সমিতি রাজ্য সরকারের কাছে কিছু দাবি পেশ করেছে৷
সংগঠনের সম্পাদকের কথায়, অনুমোদনহীন ই-রিকশা নিষিদ্ধে ১ আগস্টের সময়সীমা বাড়ানো হোক৷ বদলে ১ সেপ্ঢেম্বর পর্যন্ত সময় দেওয়ার আবেদন জানিয়েছেন তাঁরা৷ তাঁর কথায়, ওই সময়ের মধ্যে বৈধ কাগজপত্র সংগ্রহের চেষ্টা করবেন ই-রিকশা মালিকরা৷ সাথে তিনি বিক্রেতাদের সাথে আলোচনার মাধ্যমে সুরাহার জন্য ত্রিপুরা সরকারের হস্তক্ষেপ চেয়েছেন৷


তিনি বলেন, দোকান খোলা ছিল, তাই গরিব মানুষ ঋণ নিয়ে ই-রিকশা কিনেছেন৷ তখন বৈধ না অবৈধ তা বুঝেননি তাঁরা৷ কিন্তু, এখন ত্রিপুরা সরকার হাইকোর্টের রায়ে অনুমোদনহীন ই-রিকশা ১ আগস্ট থেকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে৷ তাতে, প্রচুর ই-রিকশা চালক সর্বস্বান্ত হয়ে যাবেন৷ তাঁর দাবি, মানবিক দৃষ্টিভঙ্গিতে এ-বিষয়ে ভাবুক ত্রিপুরা সরকার৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top