News Flash

  • Home
  • Uncategorized
  • পর্ষদের সাপ্লিমেন্টারি পরীক্ষা দিলেন ৫৪৯২ জন
Image

পর্ষদের সাপ্লিমেন্টারি পরীক্ষা দিলেন ৫৪৯২ জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই৷৷ সোমবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত সাপ্লিমেন্টারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে৷ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা ওই পরীক্ষায় দিয়েছেন৷ আজ মাধ্যমিকে ৫,০৫৬ জন এবং উচ্চ মাধ্যমিকে ৪৩৬ জন সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়েছেন৷ আগামী মাসের তৃতীয় সপ্তাহে পরীক্ষার ফলাফল ঘোষণা হতে পারে বলে আশা প্রকাশ করেন পর্ষদ সভাপতি ভবতোষ সাহা৷


পর্ষদ সভাপতি ভবতোষ সাহা আজ জানিয়েছেন, এ-বছর পরীক্ষার্থীর সংখ্যা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি ছিল৷ তাই প্রতি জেলায় এবছর ২/৩টা করে পরীক্ষাকেন্দ্র করা হয়েছিল৷ তাঁর কথায়, এ-বছর ৮ জেলায় ১৮টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়েছেন৷
তিনি জানান, অন্যান্য বছর প্রতি জেলায় একটি করে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতেন৷ কিন্তু এ-বছর পরীক্ষার্থীর সংখ্যা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি৷ জানান, এ-বছর উচ্চ মাধ্যমিকে ৪৭৩ জন এবং মাধ্যমিকে ৫,১৮১ জন সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার আবেদন জানিয়েছিলেন৷ তাঁদের মধ্যে মাধ্যমিকে ১২৫ জন এবং উচ্চ মাধ্যমিকে ৩৭ জন অনুপস্থিত ছিলেন৷


পর্যদ সভাপতি বলেন, আজ দুপুর ১২টা থেকে পরীক্ষা শুরু হয়ে যথাসময়ে সমাপ্ত হয়েছে৷ নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন৷ তিনি বলেন, এ-বছর প্রতি জেলায় একাধিক পরীক্ষাকেন্দ্র খোলা হয়েছিল৷ তাতে পরীক্ষা পরিচলনায় কোনও সমস্যা হয়নি৷ তিনি জানান, ঊনকোটি এবং উত্তর জেলা ছাড়া অন্যান্য জেলা থেকে পরীক্ষার খাতা পর্ষদ অফিসে জমা পড়েছে৷ ওই দুই জেলার খাতা আগামীকাল পর্ষদ অফিসে জমা পড়বে৷ তিনি জানান, পরীক্ষার ফলাফল প্রকাশে বিশেষ দেরি করা হবে না৷ আগামী মাসেই তৃতীয় সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশে আশাবাদী পর্ষদ সভাপতি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top