News Flash

  • Home
  • Uncategorized
  • বিকল্প জাতীয় সড়কের বেহাল অবস্থা, দুর্ভোগ চরমে, ক্ষোভ
Image

বিকল্প জাতীয় সড়কের বেহাল অবস্থা, দুর্ভোগ চরমে, ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৯ জুলাই৷৷ বিকল্প জাতীয় সড়ক এনএইচ ২০৮ এর ত্রিপুরা অংশে বেহাল অবস্থার কারণে জনসাধারণ থেকে শুরু করে গাড়ি চালকরা ভোগান্তির শিকার৷ বিকল্প জাতীয় সড়কের ঝেরঝেরি গেইট থেকে প্রেমতলা পর্যন্ত প্রায় ৩ কিমি রাস্তায় সৃষ্টি হয়েছে বড় বড় পুকুর সমতুল্য গর্ত৷ প্রায় সময় গর্তের মধ্যে লরি গুলি ফেঁসে যায়৷ তারপর যান চলাচল বন্ধ হয়ে পড়ে৷ অনেক সময় আবার এই পুকুর সমতুল্য গর্তের কারণে অনেক পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে,আহত হয়েছেন অনেক যাত্রীরা৷ এই সড়ক দিয়ে আসাম এর কাঠালতলী – কুকিতল – চান্দখিরা হয়ে করিমগঞ্জ যাওয়ার বিকল্প সড়ক৷


এই সড়কটির নামকরণ হয়েছিল কুকিতল সাব্রুম ২০৮ নং বিকল্প জাতীয় সড়ক৷ নিত্যদিন শত শত পণ্যবাহী গাড়ি থেকে শুরু করে যাত্রীবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স এই রাস্তা দিয়ে চলাচল করে৷ অথচ চলতি বর্ষা মৌসুম থেকে রাস্তার বেহাল দশা৷ পুকুর সমতুল্য বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে বিকল্প জাতীয় সড়কে৷ রাস্তাটি খারাপ হওয়ার কারণে দুর্ঘটনাও ঘটেছে৷ সোমবার একটি পাথরবোঝাই ট্রাক রাস্তায় ফেঁসে যাওয়াতে প্রায় ঘন্টা খানেকের জন্য কুকিকল সাব্রুম বিকল্প জাতীয় সড়কটি রাস্তা বন্ধ হয়ে পড়ে৷ উভয় প্রান্তে পণ্যবাহী ও যাত্রীবাহী লরির লাইন পরিলক্ষিত হয়৷ ভোগান্তির শিকার হন সাধারণ যাত্রীরাও৷এলাকার মানুষ থেকে শুরু করে লরি চালকরা তাদের তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন৷ তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন যাত্রীরাও৷


সকলের একটাই দাবি সাব্রুম-কুখিথল বিকল্প জাতীয় সড়কটি দ্রুত সংস্কার চাইছেন৷না হলে আগামী দিনে বিকল্প জাতীয় সড়কের অবস্থা ভয়ঙ্কর রূপ ধারণ করবে৷ রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হস্তক্ষেপ দাবি করছেন স্থানীয় জনগণ থেকে শুরু করে লরি চালক ও যাত্রীরা৷ স্থানীয়দের অভিযোগ ওভারলোডের গাড়ি চলাচল করায় রাস্তাটি ভেঙে যাচ্ছে৷ তাছাড়া রাস্তা সংস্কারের নামে যে সংস্কার হচ্ছে তা অতি নিম্নমানের সা-সামগ্রী দিয়ে সংস্কার করা হয়৷ আর নিম্নমানের সামগ্রী দিয়ে মেরামত করা হলেও কাজের কাজ কিছু হচ্ছে না৷ প্রসঙ্গত আসাম থেকে রাজ্যে প্রতিদিন ওভারলোডের গাড়ি আসছে এই রাস্তা দিয়ে৷ যার ফলে ভেঙে যাচ্ছে এ রাস্তা৷ স্থানীয়রা রাস্তার সংস্কার দ্রুত চাইছেন৷ অপরদিকে ৪৪ নং জাতীয় সড়কের আসামের করিমগঞ্জ জেলার লোহারপোয়া থেকে চুড়াইবাড়ি পর্যন্ত রাস্তার বেহাল দশা৷সেই কারণে অধিকাংশই গাড়ি চালক ও যাত্রীরা ২০৮ নং বিকল্প জাতীয় সড়ক ব্যবহার করে থাকেন৷ কিন্তু বর্তমানে বিকল্প জাতীয় সড়কেরও বেহাল দশা৷ যে কোন মুহূর্তে বন্ধ হয়ে পড়তে পারে বিকল্প জাতীয় সড়ক৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top