News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্য ওপেন ইউনিভার্সিটির প্রস্তাব
Image

রাজ্য ওপেন ইউনিভার্সিটির প্রস্তাব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই৷৷ জাতীয় শিক্ষা নীতি- ২০১৯ খসড়া নিয়ে সোমবার আগরতলায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷ গুণগত শিক্ষার প্রশ্ণে প্রয়োজনীয় বিষয়গুলি শিক্ষাবিদদের কাছ থেকে মতামত সংগ্রহের উদ্দেশ্যেই এই সভার আয়োজন করা হয়েছে৷ তাতে, ত্রিপুরা সরকারের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনে জাতীয় শিক্ষা আয়োগ গঠনের চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় সরকার৷ গুণগত শিক্ষার প্রশ্ণে এই আয়োগ বিরাট ভূমিকা নেবে বলে মনে করেন তিনি৷


এদিন এই মত বিনিময় সভার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ তিনি ছাড়া উপস্থিত ছিলেন, শিক্ষা দফতরের সচিব সৌম্যা গুপ্তা, শিক্ষা অধিকর্তা ইউ কে চাকমা, এসসিইআরটি-র অধিকর্তা, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড় ভি এল ধারুরকর, প্রাক্তন উপাচার্য অরুণোদয় সাহা, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বসু-সহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ, অধ্যক্ষা, অধ্যাপক-অধ্যাপিকা ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং তাঁদের প্রতিনিধিরা৷


আজ শিক্ষা মন্ত্রী সভায় উপস্থিত সকলকে জাতীয় শিক্ষা নীতির খসড়া সম্পর্কে মতামত আগামী বুধবারের মধ্যে জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন৷ তাছাড়া, আজ অনেকেই গুণগত শিক্ষা নিয়ে বক্তব্য পেশ করেছেন৷ রামকৃষ্ণ মিশনের স্বামী হিতকামানন্দ মহারাজ এদিন বলেন, ছাত্রছাত্রীদের সুন্দর ভবিষ্যত গড়ে তোলার লক্ষ্যে বুনিয়াদি স্তরে শিক্ষক নিয়োগে যোগ্যতায় কোনও আপস করা যাবে না৷ কারণ, শিক্ষকরাই ছাত্রছাত্রীদের ভবিষ্যত গড়ার কারিগর৷ তাই, প্রকৃত শিক্ষাদানে তাঁদের যোগ্য হওয়া খুবই জরুরি৷


শিক্ষাসচিব সৌম্যা গুপ্তা বলেন, শিক্ষাক্ষেত্রে নানান সমস্যা রয়েছে৷ বহুকাল ধরে ওই সব সমস্যার সমাধান হচ্ছে না৷ তিনি বলেন, জাতীয় শিক্ষা নীতিতে বিদ্যালয় কিংবা কলেজস্তরে শিক্ষার ক্ষেত্রে সমস্যা সমাধানের দিশা নির্ধারিত থাকতে হবে৷ কারণ, গুণগত শিক্ষা ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়া প্রধান এবং একমাত্র লক্ষ্য৷ তাঁর কথায়, আজকের এই মত বিনিময় সভায় যে বিষয়গুলি উঠে আসবে তা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে৷ কারণ, প্রত্যেক রাজ্যে সমস্যা ভিন্ন৷ ফলে, সমাধানের পথও ভিন্ন হতে হবে৷ তিনি বলেন, প্রাথমিক শিক্ষাগত দক্ষতায় বিরাট ঘাটতি রয়েছে৷ জাতীয় শিক্ষা নীতিতে এই সমস্যা থেকে উত্তরণের দিশা থাকা খুবই জরুরি৷


শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন, গত জুন মাসে জাতীয় শিক্ষা নীতি-২০১৯ খসড়া প্রকাশিত হয়েছে৷ তাতে শিক্ষা ক্ষেত্রকে নতুন রূপে সাজানোর বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে৷ তাঁর কথায়, নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় শিক্ষানীতিতে পরিবর্তন আবশ্যক হয়ে উঠেছে৷ কারণ, এক নতুন বিশ্ব আমাদের সামনে প্রস্তুত হচ্ছে, যেখানে নয়া শিক্ষা নীতি বিরাট ভূমিকা নেবে এবং পরিকল্পনা প্রক্রিয়ায় সাহায্য করবে৷ তাঁর মতে, শিক্ষাই সর্বশক্তিমান এবং এর সাহায্যে অতি অল্প সময়ে গোটা বিশ্বে সর্বময় শক্তিশালী হয়ে ওঠা সম্ভব এবং আমরা তা অর্জন করবই৷ সে-ক্ষেত্রে নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে, যাতে তারা নতুন বিশ্বকে দৃঢ়তার সাথে মোকাবিলা করতে সক্ষম হন, প্রত্যয়ের সুরে বলেন তিনি৷


শিক্ষামন্ত্রীর দাবি, সেই দিন দূরে নয়, যখন ভারত গোটা বিশ্বে আলাদা মর্যাদা লাভ করবে এবং তাতে নয়া জাতীয় শিক্ষা নীতি বিরাট ভূমিকা নেবে৷ তাই, স্থানীয় প্রয়োজনীয়তা এবং বৈশ্বিক চাহিদা অনুযায়ী শিক্ষা নীতি তৈরি করা হয়েছে৷ তাঁর মতে, এই শিক্ষা নীতি ভারতের শিক্ষাক্ষেত্রের সমস্ত চাহিদা মেটাতে সক্ষম হবে ৷


মন্রীাক জানান, জাতীয় শিক্ষা আয়োগ গঠনের চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় সরকার৷ তাতে, প্রাথমিক থেকে কলেজ স্তর পর্যন্ত শিক্ষার সমস্ত ক্ষেত্রকে এক ছাদের তলায় আনা হবে৷ তাছাড়া, শিক্ষা ক্ষেত্রে নতুন নতুন চিন্তাভাবনা, দিশা নির্ধারণ, পুনর্গঠন সমস্ত কাজে সহযোগিতা ওই আয়োগ৷
আজ দিনভর এই মত বিনিময় সভায় উপস্থিত সকলের কাছ থেকে বিভিন্ন মতামত সংগ্রহ কররা হয়েছে৷ তাছাড়া, পৃথকভাবে মতামত জানানোর জন্যও বলা হয়েছে৷ জাতীয় শিক্ষা নীতি-২০১৯ খসড়া সম্পর্কে প্রায় সকলেই সন্তোষ প্রকাশ করেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top