News Flash

  • Home
  • Uncategorized
  • পানীয় জলের দাবীতে পথ অবরোধ উদয়পুরে
Image

পানীয় জলের দাবীতে পথ অবরোধ উদয়পুরে

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৯ জুলাই৷৷ পানীয় জলের দাবিতে পথ অবরোধ করলেন গোমতী জেলার পূর্ব গোকুলপুর এলাকার ১নং কালীটিলার বাসিন্দারা সকাল থেকেই এলাকার মহিলারা জলের দাবিতে রাস্তায় নামেন৷ তাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই তারা পানীয় জলের সমস্যায় ভুগছেন৷ গত পক্ষকাল ধরে সমস্যা চরম থেকে চমরতর আকার ধারণ করেছে৷ পরিশ্রুত পানীয় জল সরবরাহ না করায় অপরিশ্রুত জল পান করে এলাকার মানুষ জলবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন৷


পূর্ব গকুলপুরের ১নং টিলা এলাকায় বিকল্প পানীয় জলের তেমন কোন ব্যবস্থাও নেই৷ ফলে ওই এলাকার মানুষজন সমস্যায় পড়েছেন৷ বিষয়টি নিয়ে এলাকার জনগণ বহুবার স্থানীয় প্রশাসন এবং নেতাদের কাছে অনুরোধ জানিয়েছেন৷ কিন্তু আশ্বাস বাণী ছাড়া ওই এলাকায় পরিশ্রুত পানীয় জল সরবরাহ নিয়মিত করার তেমন কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি৷ এর ফলে সমস্যা দিনের পর দিন বেড়েই চলেছে৷ অবিলম্বে এলাকায় নিয়মিত পরিশ্রুত পানীয় জল সরবরাহের প্রতিশ্রুতি না মিললে তারা পথ অবরোধ প্রত্যাহার করবেন না বলে হুঁশিয়ারি দেন৷ অবরোধের খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা সেখানে ছুটে যান৷ এলাকার পাম্প অপারেটার ক্ষুব্ধ জনতার রোষের মুখে পড়েন৷


সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাম্প অপারেটার জানান, মাঝেমধ্যে জল উত্তোলক পাম্প মেশিনটি বিকল হয়ে পড়ে৷ এর ফলে অনেক সময় জল সরবরাহ করা সম্ভব হয় না৷ তিনি আরও জানান, বর্তমানে বিদ্যুতের অভাবে পাম্প চালানো যাচ্ছে না৷ ওই এলাকার ট্রান্সফরমারটি বেশ কিছুদিন ধরেই বিকল হয়ে রয়েছে৷ ট্রান্সফরমার সাড়াই না হওয়া পর্যন্ত পাম্প মেশিন দিয়ে জল উত্তোলন এবং পাইপলাইনে জল সরবরাহ করা সম্ভব নয় বলে তিনি অভিমত ব্যক্ত করেছেন৷


এদিকে এ বিষয়ে প্রশাসনের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হলে ওই এলাকায় ট্রান্সফরমার সাড়াই করে দ্রুত বিদ্যুতের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়৷ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেই পানীয় জল সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিক হবে বলে জানানো হয়৷ উল্লেখ্য, পূর্ব গকুলপুর ১নং কালীটিলা এলাকায় পক্ষকাল ধরে পানীয় জলের সমস্যা চলতে থাকলেও টেঙ্কারে করে ওই এলাকায় জল সরবরাহের কোন ব্যবস্থা করা হয়নি৷ ফলে সমস্যা আরও জটিল আকার ধারণ করেছে৷ অবিলম্বে বিকল্প কোনও ব্যবস্থা গৃহীত না হলে আন্দোলনকারীরা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top