News Flash

  • Home
  • Uncategorized
  • পক্ষভুক্ত নন শিক্ষকদের এডহক মর্যাদা, রাজ্য সরকারকে হলফনামার নির্দেশ হাইকোর্টের
Image

পক্ষভুক্ত নন শিক্ষকদের এডহক মর্যাদা, রাজ্য সরকারকে হলফনামার নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই ৷৷ চাকুুরিচূ্যত শিক্ষক মামলা নয়া মোড় নিতে চলেছে৷ পক্ষভুক্ত নন শিক্ষকদের এডহক শিক্ষক হিসেবে কেন বিবেচনা করা হচ্ছে, রাজ্য সরকারকে ৪ সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে জানাতে বলেছে ত্রিপুরা হাইকোর্ট৷ সোমবার ত্রিপুরা হাইকোর্টের মুখ্যবিচারপতি সঞ্জয় কারুল ও বিচারপতি অরিন্দম লোধের খন্ডপীঠ এই নির্দেশ দিয়েছেন৷


প্রসঙ্গত, ১০৩২৩ চাকুরিচূ্যত শিক্ষক মামলায় সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় ঘোষণার পর তাঁদের এডহক ভিত্তিতে নিয়োগ করে রাজ্য সরকার৷ শিক্ষক স্বল্পতার কারণ দেখিয়ে দ্বিতীয় দফায় তাঁদের চাকুরির মেয়ার বৃদ্ধি হয়েছে৷ কিন্তু, ত্রিপুরা হাইকোর্টের তদান্তিতন মুখ্যবিচারপতি দীপক গুপ্তার ওই রায়ে অনুচ্ছেদ ১২৭ উল্লেখ করে একাংশ এডহক শিক্ষকরা দাবি করেন, তাঁরা ওই মামলায় পক্ষভুক্ত নন৷ তাই, তাঁদের চাকুরি বহাল রয়েছে৷ ওই রায়ে অনুচ্ছেদ ১২৭ মোতাবেক মামলায় পক্ষভুক্তদের চাকুরি বাতিল করা হয়েছে৷ কিন্তু, এ বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে কখনই স্পষ্টিকরণ চায়নি রাজ্য সরকার৷ তাতে, ১০৩২৩ জন শিক্ষকরাই শীর্ষ আদালতের রায়ের পর এডহক ভিত্তিতে চাকুরিতে বহাল রয়েছেন৷


সম্প্রতি, তাঁরা অভিযোগ করেছেন সরকারী কর্মচারীদের ন্যায় সুযোগ সুবিধা থেকে তাঁদের বঞ্চিত করা হচ্ছে৷ ছুটি, বেতন বৃদ্ধি সহ কোনও সুযোগই তাঁরা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন৷ এরই প্রেক্ষিতে ত্রিপুরা হাইকোর্টের ৭৪টি মামলা হয়েছে৷ ওই মামলা অনুযায়ী আবেদনকারীদের দাবি, চাকুরিচ্যুত শিক্ষক মামলায় তাঁদের পক্ষভুক্ত করা হয়নি৷ ফলে, উচ্চ আদালতের রায় মোতাবেক তাঁদের চাকুরি বহাল রয়েছে৷ ওই মামলায় উচ্চ আদালতের রায়ে অনুচ্ছেদ ১২৭ কে ঘিরে রাজ্য সরকারের এডহক ভিত্তিতে নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে শিক্ষকরা মামলা করেছেন৷


আবেদনকারীদের বক্তব্য, তাঁরা সকলেই স্নাতকোত্তর শিক্ষক পদে কর্মরত৷ তাছাড়া, তাঁরা ওই মামলায় পক্ষভুক্ত নন৷ তবুও তাঁদের নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে৷ আদালতের রায় এবং রাজ্য সরকারের প্রতি পূর্ণ আস্থা প্রদর্শন করে তাঁরা চাকুরিতে অন্যান্য শিক্ষকদের মতই মর্যাদা দাবি করেছেন৷ তাঁদের এই মামলাগুলি আজ ত্রিপুরা হাইকোর্টে শুনানি হয়েছে৷ ত্রিপুরা হাইকোর্টের মুখ্যবিচারপতি সঞ্জয় কারুল এবং বিচারপতি অরিন্দম লোধের খন্ডপীঠ রাজ্য সরকারকে ৪ সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে তাঁদের কেন এডহক ভিত্তিতে নিয়োগ করা হয়েছে তা জানাতে বলেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top