News Flash

  • Home
  • Uncategorized
  • পর্যটন কেন্দ্র নারিকেল কুঞ্জের বেহাল অবস্থা
Image

পর্যটন কেন্দ্র নারিকেল কুঞ্জের বেহাল অবস্থা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই৷৷ নারিকেল কুঞ্জের বেহাল দশা, পর্যটকরা এসে হতাশ৷ সত্তরের দশকে ডুম্বুর বাঁধের উপর ডুম্বুর জলাশয়ের একটি দ্বীপে গড়ে উঠে নারিকেল কুঞ্জ৷ প্রায় পঞ্চাশ বছরের পুরোনো নারিকেল কুঞ্জটিকে আজও পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে পারেনি৷ যদিও বা বর্তমান সরকার ডুম্বুর জলাশয়ের মনোরম দৃশ্য ঘেরা নারিকেল কুঞ্জ দ্বীপটিকে দেশ-বিদেশের পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে ইতিমধ্যেই সেখানে নানা রকমের কাজ শুরু হয়েছে৷


পর্যটকরা এসে সেখানে যাতে করে বিনোদন করতে পারে তার জন্য গড়ে উঠছে আধুনিক মানের ঘরবাড়ি৷ কিন্তু একমাত্র নিরাপত্তার অভাবে সুন্দর ঘর বাড়ি গুলো কে বা কারা রাতের অন্ধকারে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে৷ ঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে কাচের জানালা থেকে শুরু করে বাথরুমের বিভিন্ন সরঞ্জাম গুলো চুরি করে নিয়ে যাচ্ছে৷


এমনকি শৌচালয়ের পাইপগুলো পর্যন্ত কেটে নিয়ে যাচ্ছে৷ এইভাবে সুন্দর ঘরবাড়িগুলো একমাত্র নিরাপত্তার অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ পর্যটকরা জানান সরকারি বিজ্ঞাপনে যেভাবে নারিকেল কুঞ্জের প্রচার করা হয়, বাস্তবে এর মিল খুঁজে পাওয়া যায় না৷ আগে নারিকেল কুঞ্জে যে পরিমাণ নারিকেল গাছ ছিল, বর্তমানে তার দশ শতাংশ গাছও নেই৷ যে কয়টা গাছ আছে এইগুলোও রক্ষণা-বেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে৷ যুবা পর্যটকরা সরকারের কাছে দাবি রাখছেন নারিকেল কুঞ্জটিকে যেন টেন্ডারের মাধ্যমে যুবদের হাতে তুলে দেওয়া হয়৷ তাহলে পরে নারিকেল কুঞ্জের সঠিক নজরদারি থাকবে এবং পর্যটকদের ভীড় বাড়বে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top