News Flash

  • Home
  • Uncategorized
  • চিকিৎসককে নিগ্রহের দায়ে গ্রেপ্তার দুই
Image

চিকিৎসককে নিগ্রহের দায়ে গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই৷৷ চিকিৎসক নিগ্রহের ঘটনার সাথে জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ধৃতরা হল লিটন দাস এবং বাদল দাস৷ তাদের বিরুদ্ধে ডাক্তার বিভাস রায় সাহাকে মারধরের অভিযোগ উঠেছে৷ এই ব্যাপারে রানীরবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল৷ সেই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে৷


সংবাদ সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার রাতে ডাঃ বিভাস রায় সারা রানীরবাজার এলাকায় গিয়েছিলেন একটি পারিবারিক অনুষ্ঠানে৷ ডাঃ বিভাস রায় সাহা ধনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ছিলেন৷ তিনি বিদ্ধনগর এলাকায় পৌঁছতেই তাকে লিটন দাস, বাদল দাস এবং রিপন দাস নামে তিন দুসৃকতি আটক করে তাকে মারধর করা হয়৷ তাঁকে গাড়ি থেকে টেনে বের করা হয়৷ এমনকি গাড়িতে ভাঙচুর চালানোর চেষ্টা হয়৷ পরে তিনি আত্মর্নাদ করলে দুসৃকতিরা পালিয়ে যায়৷ এই ব্যাপারে রানীরবাজার থানায় একটি মামলা দায়ের করেন৷ মামলার প্রেক্ষিতে লিটন এবং বাদলকে পুলিশ গ্রেপ্তার করেছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top