News Flash

  • Home
  • Uncategorized
  • ভোটবাক্স নিয়ে ফেরার পথে জনতার সাথে পুলিশের খন্ডযুদ্ধ মোহনপুরে
Image

ভোটবাক্স নিয়ে ফেরার পথে জনতার সাথে পুলিশের খন্ডযুদ্ধ মোহনপুরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই৷৷ পঞ্চায়েত ভোট শেষে ভোটবন্দী ব্যালট বাক্স নিয়ে দ্রুতবেগে রিটার্নিং অফিসারের অফিসে ফিরে আসার সময় মোহনপুরের হরিণাখলার সরকার পাড়ায় একটি গবাদী পশুকে ধাক্কা দিয়ে গুরুতর জখম করে৷


ঘটনা শনিবার সন্ধ্যা নাগাদ৷ তাতে ক্ষুব্ধ হয়ে উঠেন স্থানীয় জনগণ৷ ভোটবন্দী ব্যালট বাক্স নিয়ে আসা গাড়িটি আটক করে ধুন্ধুমার কাণ্ড ঘটান উত্তেজিত জনতা৷ ব্যালট বাক্স সহ ভোট কর্মীদের আটকে রাখার সংবাদ পেয়ে পুলিশ ও অতিরিক্ত নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান৷ সেখান থেকে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করলে ক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশ ও নিরাপত্তা কর্মীদের নীতিমত খন্ড যুদ্ধ বেধে যায়৷ বেশ কিছুক্ষণ খন্ড যুদ্ধের পর ব্যালট বাক্স সহ ভোট কর্মীদের নিয়ে গাড়িটিকে সেখান থেকে রিটার্নিং অফিসারের অফিসে নিয়ো আসা হয়৷


স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পর মোহনপুর ব্লকের আমগাছিয়া এলাকার কয়েকটি ভোটকেন্দ্রের ব্যালট বাক্স বোঝাই গাড়ি কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মোহনপুরে রিটার্নিং অফিসারের অফিসে আসছিল৷ হরিণাখলায় সরকার পাড়ায় একটি গবাদী পশুকে ধাক্কা দেয় দ্রুতগামী গাড়িটি৷ তাতেই বিপত্তি দেখা দেয়৷ স্থানীয় লোকজন গাড়িটি আটক করে বিক্ষোভ দেখাতে থাকেন৷ তারা উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেন৷


এনিয়ে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠতে থাকে৷ উত্তপ্ত পরিস্থিতির মোকাবিলায় দ্রুত পুলিশ ও নিরাপত্তা কর্মী ছুটে না আসলে পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারত বলে অভিমত বিভিন্ন মহলের৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top