News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে এলেন নয়া রাজ্যপাল, জানানো হল উষ্ণ অভ্যর্থনা
Image

রাজ্যে এলেন নয়া রাজ্যপাল, জানানো হল উষ্ণ অভ্যর্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷ রাজ্যে এসেছেন নয়া রাজ্যপাল রমেশ বাইস৷ সপরিবারে আজ সকালে তিনি আগরতলায় এসে পৌছেছেন৷ রাজভবনে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মন্ত্রিসভার সদস্যরা তাঁকে অভ্যর্থনা জানিয়েছেন৷ শেষে তিনি বিদায়ী রাজ্যপাল অধ্যপক কাপ্তান সিং সোলাঙ্কির সাথেও সৌজন্যমূলক সাক্ষাতকারে মিলিত হয়েছেন৷

আজ রাজভবনে নয়া রাজ্যপালকে গার্ড অব অনার দেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তাঁকে মন্ত্রিসভার সকল সদস্যদের পরিচয় করিয়ে দেন৷ মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সকল সদস্যরা আজ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন৷ এদিন উপস্থিত ছিলেন উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মা, আইন মন্ত্রী রতন লাল নাথ, পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, সমাজ কল্যাণ মন্ত্রী শান্তনা চাকমা৷ এছাড়াও রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরাও তাঁকে অভ্যর্থনা জানিয়েছেন৷

আজ তাঁর সাথে স্ত্রী, দুই পুত্র সহ আত্মীয় স্বজনরা এসেছেন৷ আগামী সোমবার তিনি রাজ্যপাল পদে শপথ নেবেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top