News Flash

  • Home
  • Uncategorized
  • সাঙ্গ হল ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, ৯৯৪টি আসনে ২৪৩৮ জন প্রার্থীর ভাগ্য বাক্স বন্দি, সম্ভাব্য ভোটের হার ৭৬.৬৩%
Image

সাঙ্গ হল ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, ৯৯৪টি আসনে ২৪৩৮ জন প্রার্থীর ভাগ্য বাক্স বন্দি, সম্ভাব্য ভোটের হার ৭৬.৬৩%

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷ ত্রিপুরায় সাঙ্গ হল ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন৷ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জিলা পরিষদের নির্বাচনে সম্ভাব্য গড় ৭৬.৬৩ শতাংশ ভোট পড়েছে৷ ত্রিপুরায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশেই অনুষ্ঠিত হয়েছে৷ তবে, কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর মিলেনি বলে জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনের সচিব প্রসেঞ্জিৎ ভট্টাচার্য্য৷

তিনি জানান, সারা রাজ্যের সমস্ত বুথের এখনো পুরো তথ্য আসেনি৷ বিডিও-রা এখন ভোটের পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠাননি৷ ফলে, চূড়ান্ত ভোটের হার বলা সম্ভব হচ্ছে না৷ তাই, আগামীকাল ত্রিস্তর পঞ্চায়েত ভোটে চূড়ান্ত হার জানানো হবে, বলেন তিনি৷

প্রসঙ্গত, আজ ত্রিপুরায় ত্রিস্তর পঞ্চায়েতে ৯৯৪টি আসনে নির্বাচনে ২৪৩৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে৷ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতে ৬১১১টি, পঞ্চায়েত সমিতিতে ৪১৯টি এবং জিলা পরিষদে ১১৬টি আসন রয়েছে৷ তার মধ্যে গ্রাম পঞ্চায়েতে ৮৩৩টি, পঞ্চায়েত সমিতিতে ৮২টি এবং জিলা পরিষদের ৭৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে৷ তাতে দেখা যাচ্ছে, বিজেপি ৮৫৪ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে৷

রাজ্য নির্বাচন কমিশনার জি কে রাও জানিয়েছেন, ত্রিস্তর পঞ্চায়েতে ১৮৪৮টি বুথে ভোট গ্রহণ করা হবে৷ তিনি বলেন, এই নির্বাচনে বিজেপি প্রার্থীরা সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ সে-ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতে ৮৩৩টি আসনে সিপিএমের ৩৯৩ জন, কংগ্রেসের ৬১২ জন, আইপিএফটির ৩৭ জন, সিপিআই-র ৪ জন, নির্দল ৯১ জন এবং অন্যান্য ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন৷ ফলে, বিজেপি-র ৮৩৩ জন প্রার্থী মিলিয়ে গ্রাম পঞ্চায়েতে মোট প্রার্থী ২০০৯ জন৷ সাথে তিনি বলেন, পঞ্চায়েত সমিতিতে ৮২টি আসনে সিপিএমের ৫৬ জন, কংগ্রেসের ৬০ জন, আইপিএফটির ২ জন, সিপিআই-র ১ জন, নির্দল ১০ জন এবং অন্যান্য ১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন৷ ফলে, বিজেপি-র ৮২ জন প্রার্থী মিলিয়ে গ্রাম পঞ্চায়েতে মোট প্রার্থী ২১২ জন৷ এছাড়া, জিলা পরিষদে ৭৯টি আসনে সিপিএমের ৬৭ জন, কংগ্রেসের ৬৩ জন, আইপিএফটির ২ জন, ফরোয়ার্ড ব্লকের ৪ জন এবং নির্দল ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন৷ ফলে, বিজেপি-র ৭৯ জন প্রার্থী মিলিয়ে গ্রাম পঞ্চায়েতে মোট প্রার্থী ২১৭ জন৷ সব মিলিয়ে পঞ্চায়েত নির্বাচনে মোট প্রার্থী ২৪৩৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, বলেন তিনি৷

রাজ্য নির্বাচন কমিশনের সচিবের কথায়, সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে৷ বিকেল চারটা পর্যন্ত সূচী অনুযায়ী চলবে ভোট গ্রহণ প্রক্রিয়া৷ তবে, অনেক বুথেই নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পরও ভোটারদের লাইন ছিল৷ কিন্তু, তাঁদের সকলের ভোট গ্রহণ করা হয়েছে৷ ভোট গ্রহণে অতিরিক্ত লেগেছে, তাই ভোটের চূড়ান্ত হার জানাতে সমস্যা হচ্ছে৷ তিনি বলেন, অনেক ব্লকের বিডিও এখনো রিপোর্ট তৈরি করেনি৷ ফলে তাঁরা না পাঠালে চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না৷ তাই, আগামীকাল ভোটের চূড়ান্ত হার জানানো হবে, বলেন তিনি৷ এদিন তিনি জানান, এখনও পর্যন্ত কোথাও কোন গন্ডগোলের খবর পাওয়া যায়নি৷ শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করছেন৷

এদিকে, ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় জানিয়েছেন, আজ সকাল থেকেই ভোট গ্রহণ কেন্দ্রে ভোটারদের প্রচন্ড ভিড় লক্ষ্য করা গিয়েছে৷ তবে, বেলা যত গড়িয়েছে ভোটারদের লাইন ততই কমেছে৷ তিনি বলেন, দুপুরের আবারও অনেক বুথে ভোটারদের লাইন বেড়েছে বলে খবর মিলেছে৷ তবে, সর্বত্রই উৎসবের মেজাজে ভোট হচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top