News Flash

  • Home
  • Uncategorized
  • জয়পাল রেড্ডির প্রয়াণে শোকপ্রকাশ রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Image

জয়পাল রেড্ডির প্রয়াণে শোকপ্রকাশ রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৮ জুলাই (হি.স.) : প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী এস জয়পাল রেড্ডির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শোকপ্রকাশ করে ট্যুইটারে রবিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লিখেছেন, এস জয়পাল রেড্ডি চিন্তাবিদ রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার পাশাপাশি অসাধারণ সাংসদ ছিলেন। তাঁর প্রয়াণ শোকাহত। তাঁর পরিবার ও পরিজনদের প্রতি সমবেদনা রইল। 


উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু ট্যুইটারে শোকবার্তায় লিখেছেন, অসাধারণ বাগ্মী ছিলেন। ১৯৯৮ সালে সেরা সাংসদ পুরস্কারে ভূষিত হয়েছিলেন তিনি। তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং কৌতুম মেশানো বক্তব্যের মাধ্যমে তিনি হয়ে উঠেছিলেন তাঁর দলের দুরন্ত মুখপাত্র।  গণতান্ত্রিক মূল্যবোধ তুলে ধরার জন্য কাজ করে গিয়েছিলেন তিনি। পাশাপাশি সমাজের প্রান্তিক শ্রেণীর জন্য নিরলস পরিশ্রমের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। 


ট্যুইটারে শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, দক্ষ প্রশাসক এবং সুবক্তা হিসেবে তিনি পরিচিত ছিলেন। তাঁর পরিবার ও পরিজনদের প্রতি সমবেদনা রইল। 
শনিবার গভীর রাত ১টা ২৮ মিনিট নাগাদ হায়দরাবাদের এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোলজি নামে এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা এস জয়পাল রেড্ডি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন নিউমোনিয়ায়।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top