News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি-আইপিএফটি সংঘর্ষে আহত বহু
Image

বিজেপি-আইপিএফটি সংঘর্ষে আহত বহু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷ হামলা পাল্টা হামলা হামলার জেরে খোয়াই জেলার কল্যাণপুরের পশ্চিম দ্বারিকাপুর গাঁওসভায় খাস কল্যাণপুর এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে৷

সকালের দিকে ভোট দান পর্ব মোটামুটি শান্তিপূর্ণভাবে শুরু করলেও বেলা ১০ টা থেকে আইপিএফটি কর্মীদের আক্রমণের শিকার হন বিজেপি কর্মীরা৷

বিজেপি কর্মীদের অভিযোগ নতুন আবাদি গ্রাম থেকে আসা ভোটারদের ভোট না দেওয়ার জন্য হুলিয়া জারি করেছে আইপিএফটি৷ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকিও দেওয়া হয়েছে৷ এ ধরনের খবর পেয়ে বিজেপির কর্মীরাও এলাকায় ছুটে যান৷ এনিয়ে দুপক্ষের মধ্যে বাক্বিতন্ডাহয়৷ এমনকি হামলা পাল্টা হামলার ঘটনাও সংগঠিত হয়েছে৷ তাতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন৷ আহতদের কল্যাণপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

ঘটনার খবর পেয়ে খোয়াই জেলার জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, কল্যাণপুর থানার ওসি সহ পুলিশ ও টিএসআর বাহিনী পশ্চিম দ্বারিকা পুরের খাস কল্যাণপুর গ্রামে ছুটে যায়৷ এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকতে টিএসআর এবং বিএসএফ জওয়ানদের মোতায়েন করা হয়েছে৷

ফের যেকোন সময়ে হিংসার দাবানল জ্বলে উঠার আশঙ্কা দেখা দিয়েছে৷ শাসক দলের দুই শরীকের মধ্যে গ্রাম দখলকে কেন্দ্র করে যে মতভেদ দেখা দিয়েছে তা নিয়ে এলাকার সাধারণ মানুষও আতঙ্কগ্রস্থ৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top