News Flash

  • Home
  • Uncategorized
  • দূর্ঘটনায় বিশ্রামগঞ্জে আহত সুকটি চালক, উষাবাজারে নিহত পথচারী
Image

দূর্ঘটনায় বিশ্রামগঞ্জে আহত সুকটি চালক, উষাবাজারে নিহত পথচারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই৷৷ পৃথক স্থানে যান দূর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ অপর এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন৷ দূর্ঘটনাগুলি ঘটেছে উষাবাজারে এবং বিশ্রামগঞ্জে৷


উষাবাজারে মর্মান্তিক পথ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে৷ মৃতের নাম দিলীপ দেব৷ একটি দ্রতগামী অটোর ধাক্কায় ছিটকে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে৷ উষাবাজারে পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃতের নাম দিলীপ দেব৷ বাড়ি ফটিকছড়ায় হরিনাখলা গ্রামে৷ তিনি দুর্জয়নগর পোস্ট অফিসে কর্মরত দিলেন৷ দ্রুতগামী অটোরিকসা তাকে ধাক্কা দিলে ছিঁটকে পড়ে গুরুতরভাবে আহত হন তিনি৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ অটোটির হদিস মিলেনি৷


দুর্ঘটনায় দিলীপ দেব নামে ওই ব্যক্তির মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ আগরতলা এয়ারপোর্ট রোডে যানবাহন, অটো ও বাইক খুব দ্রুতবেগে চলাচল করে সে কারণেই এ ধরনেরর ঘটনা ঘটে চলেছে বলে স্থানীয়দের অভিযোগ৷ ঘটনার বিবরণ দিয়ে স্থানীয় এক ব্যক্তি জানান, দিলীপ দেব ও স্থানীয় এক ব্যক্তি দোকানে টিফিন খেয়ে রাস্তায় বের হতেই দুর্ঘটনাটি ঘটেছে৷ পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ আগরতলা এয়ারপোর্ট রোডে অটোতে অতিরিক্ত যাত্রী পরিবহন করা হলেও ট্রাফিক পুলিশ এব্যাপারে কোন ব্যবস্থা নিচ্ছেনা বলেও অভিযোগ৷


এদিকে, দুর্ঘটনায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন৷ সিপাহিজলা জেলার বিশ্রামগঞ্জ এলাকায় বাস ও সুকটির মুখোমুখি সংঘর্ষে পেশায় স্বাস্থ্য কর্মী সুকটি চালক চয়ন মজুমদার (৪২)৷ বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷


প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, শুক্রবার সকাল সাড়ে নয়টা নাগাদ টিআর ০১ এজে ৭৯৮২ নম্বরের সুকটির সাথে টিআর ০৮ ১৩৩২ নম্বরের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়৷ তাতে সুকটি চালক ছিটকে পড়েন৷ বিশ্রামগঞ্জ এলাকায় ওই ঘটনায় সোনামুড়া ঠাকুরমুড়া কালীবাড়ি এলাকার বাসিন্দা চয়ন মজুমদার গুরুতর আহত হন৷ ঘটনার খবর পেয়ে বিশ্রামগঞ্জ থেকে দমকল বাহিনী ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷

কিন্তু, তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাঁকে আগরতলার জি বি হাসপাতালে স্থানান্তর করেছেন৷ এদিকে, পুলিশ যাত্রবাহী বাস ও সুকটি আটক করেছে৷ বাসের চালক পালতক বলে পুলিশ জানিয়েছে৷তাঁর পরিবারের সদস্যদের বক্তব্য, তিনি আইজিএম হাসপাতালে নার্সিং বিভাগে কর্মরত৷ আজ সকালে হাসপাতালে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে এই বিপত্তি ঘটেছে৷ তিনি এখনও সংকটমুক্ত নন বলে চিকিৎসকরা জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top