News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের হুমকি এনএসইউআই’র
Image

মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের হুমকি এনএসইউআই’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই৷৷ রাজ্যের কলেজগুলিতে এবিভিপি-র জুলুমবাজি বন্ধ করতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হস্তক্ষেপ দাবি করেছে এনএসইউআই৷ অন্যথায় মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করার হুমকি দিয়েছে তারা৷


রাজ্যে বর্তমানে ২২টি সরকরি কলেজ রয়েছে৷ এগুলিতে এখন নতুন ছাত্র ভরতির প্রক্রিয়া চলছে৷ এই সময় শাসক দলের সমর্থিত ছাত্র সংগঠন এবিভিপি ব্যাপক চাঁদাবাজি করছে, এই অভিযোগ কংগ্রেস সমর্থিত ছাত্র সংগঠন এনএসইউআই-এর৷ এই ছাত্র সংগঠনের সহ-সভাপতি সম্রাট রায় অভিযোগ করেন, কলেজে ভরতি হতে গেলেই ছাত্রছাত্রীদেরকে এবিভিপি-র সদস্যপদ নিতে বলা হচ্ছে৷ যদি কোনও ছাত্র বা ছাত্রী তা নিতে অসম্মতি জানায় তা-হলে তাঁদের জোর করে সদস্য করা হচ্ছে৷ এমন-কি যদি সদস্যপদ না নেওয়া হয়, তা-হলে ক্লাস রুম থেকেও বের করে দেওয়ার ঘটনা ঘটেছে কোনও কোনও কলেজে৷


এই বিষয়ে কলেজ কর্তৃপক্ষ, এমন-কি পুলিশকে জানিয়েও কোনও ফল হচ্ছে না বলে তাঁর অভিযোগ৷ এ-সমস্ত অনৈতিক কাজ বন্ধ করতে হবে৷ এর জন্য এনএসইউআই রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে, তিনি যেন এই সব বন্ধে অবিলম্বে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেন৷ আর তা না করলে এনএসইউআই-এর সদস্যরা মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করবেন বলেও হুমকি দেন সম্রাট রায়৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top