News Flash

  • Home
  • Uncategorized
  • নয়া রাজ্যপালের শপথ ২৯শে, বিদায়ী রাজ্যপালকে সংবর্ধনা
Image

নয়া রাজ্যপালের শপথ ২৯শে, বিদায়ী রাজ্যপালকে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই৷৷ ত্রিপুরার নয়া রাজ্যপালের দায়িত্ব নিতে চলেছেন রমেশ বাইস৷ আগামী ২৯ জুলাই সকাল ১১টায় তিনি শপথ নেবেন৷ এদিকে, শুক্রবার সন্ধ্যায় ত্রিপুরার রাজ্যপাল অধ্যাপক কাপ্তানসিং সোলাঙ্কিকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হবে ৷


প্রসঙ্গত, ত্রিপুরার ১৭-তম রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলেছেন অধ্যাপক কাপ্তান সিং সোলাঙ্কি ৷ ২০১৮ সালের ২৫ আগস্ট ত্রিপুরার রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছিলেন তিনি ৷ ইতিপূর্বে তিনি হরিয়ানার রাজ্যপালের দায়িত্ব পালন করেছেন ৷ তাছাড়া পঞ্জাবের রাজ্যপাল হিসেবেও অতিরিক্ত দায়িত্ব সামলেছিলেন অধ্যাপক সোলাঙ্কি ৷ ত্রিপুরায় তিনি তদানীন্তন রাজ্যপাল তথাগত রায়ের স্থলাভিষিক্ত হয়েছিলেন ৷ আজ রাজ্যপাল হিসেবে অধ্যাপক কাপ্তান সিং সোলাঙ্কির মেয়াদ পূর্ণ হচ্ছে ৷


রাজ্যপালের সচিব টি কে চাকমা জানিয়েছেন, বিদায়ী রাজ্যপালকে আজ আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হবে৷ পুরাতন রাজভবনের দরবার হল-এ সন্ধ্যা সাড়ে সাতটায় এক মনোজ্ঞ সাংসৃকতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁকে বিদায় সংবর্ধনা সমারোহ হবে৷ তাঁর কথায়, ওই সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব-সহ রাজ্য মন্ত্রিসভার সদস্য, ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি-সহ অন্য বিচারপতিরা উপস্থিত থাকবেন৷ এছাড়াও ত্রিপুরা প্রশাসনের শীর্ষ আধিকারিকরাও ওই অনুষ্ঠানে অংশ নেবেন৷


তিনি আরও জানান, বিদায়ী রাজ্যপাল আগামী ২৮ জুলাই দুপুরে ত্রিপুরা ছেড়ে চলে যাবেন৷ তবে, তাঁর আগেই নয়া রাজ্যপাল ত্রিপুরায় চলে আসবেন৷ তিনি বলেন, আগামীকাল সকালে ত্রিপুরার নয়া রাজ্যপাল রমেশ বাইস আসছেন৷ তাঁকে রাজভবনে গার্ড অব অনার দেওয়া হবে৷ এছাড়া তিনি বিদায়ী রাজ্যপালের সাথে আগামীকাল সৌজন্যমূলক সাক্ষাতে মিলিত হবেন৷


চাকমাবাবু বলেন, নয়া রাজ্যপাল আগামী ২৯ জুলাই সকাল ১১টায় শপথ নেবেন৷ ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি সঞ্জয় কারোল তাঁকে শপথবাক্য পাঠ করাবেন৷ তাঁর দাবি, বিদায়ী রাজ্যপালের সংবর্ধনা এবং নয়া রাজ্যপালকে বরণ করে নেওয়ার জোরদার প্রস্তুতি চলছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top