News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত কারগিল বিজয় দিবস
Image

রাজ্যেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত কারগিল বিজয় দিবস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই৷৷ সারা ভারতের সঙ্গে সংগতি রেখে শুক্রবার ত্রিপুরায় যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয়েছে কারগিল বিজয়ের ২০-তম বর্ষপূর্তি৷ এদিন ত্রিপুরা রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় আগরতলার লিচুবাগান এলাকার ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম শহিদ ভারতীয় বীর জওয়ান অ্যালবার্ট এক্কার স্মরণে নামাঙ্কিত পার্কের সেনা জওয়ানদের শহিদ বেদিতে৷ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি পুস্পস্তবক দিয়ে শহিদদের শ্রদ্ধা জ্ঞাপন করেন৷ বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ার্সের জওয়ানদের তরফে শহিদদের গার্ড অব অনার জানানো হয়৷


শ্রদ্ধা নিবেদনের পর নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ভারত এমন একটি দেশ যে প্রথমে কারও সঙ্গে নিজে লড়াইয়ে যায় না৷ যদি কেউ আক্রমণ করে তবে যোগ্য জবাব দেয়৷ পাকিস্তান এমন একটি দেশ যারা স্বাধীনতার পর তিনবার ভারতে আক্রমণ চালিয়েছে৷ তৃতীয়বার কারগিলে আক্রমণ চালায় এবং তারা অনেক উপর থেকে আক্রমণ করে৷ এর পরও ভারতীয় বীর জওয়ানদের কাছে পাক হানাদারদের পরাজিত হতে হয়৷ কারগিল যুদ্ধে ভারতের যে সকল বীর জওয়ানরা শহিদ হয়েছেন তাঁদের শ্রদ্ধা ও পরিবার পরিজনদের সমবেদনা জানান মুখ্যমন্ত্রী৷


মুখ্যমন্ত্রী বলেন, কারগিল যুদ্ধে শহিদ বীর যোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী তাঁদের স্মৃতিতে শহিদ বেদি তৈরি করেছেন৷ ভারত এমন একটি দেশ অটলবিহারী বাজপেয়ী এবং নরেন্দ্র মোদীর মতো প্রধানমন্ত্রী রয়েছেন যাঁরা সেনাদের সহায়তায় দেশকে সুরক্ষিত রেখেছেন, মত ব্যক্ত করেন তিনি৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে বিএসএফ-সহ অন্যান্য বাহিনীর অফিসাসারেরা উপস্থিত ছিলেন৷


অপরদিকে আগরতলার পোস্টফিস চৌমুহনি এলাকায় সেনা জওয়ানদের শহিদ বেদিতে কারগিল দিবস উপলক্ষ্যে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়৷ এখানে শ্রদ্ধা জ্ঞাপন করেন পরিবহণমন্ত্রী প্রণজিৎ সিংহরায়৷ তাঁর সঙ্গে ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক সন্দীপ মহাত্মে-সহ অন্যান্যরা৷ বেসরকারি বিভিন্ন সমাজসেবী সংস্থার উদ্যোগেও অনুষ্ঠিত হয়েছে কারগিল বিজয় দিবস৷ এই উপলক্ষ্যে আজ সন্ধ্যায় নানা অনুষ্ঠানের আয়োজন হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top