News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহরে অগ্ণিদগ্দ গৃহবধূর মৃত্যু
Image

কৈলাসহরে অগ্ণিদগ্দ গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই৷৷ আবারও পনের জন্য এক গৃহবধূকে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়৷ ঘটনা কৈলাসহরের হালাইছড়া গ্রামে৷ অগ্ণিদগ্দ গৃহবধূর নাম তাজমিনা বেগম৷ কৈলাসহরের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ছয় নং ওয়ার্ডের বাসিন্দা মকবুল আলি তার মেয়ে তাজমিনা বেগমকে বিয়ে দেন হালাইছড়া গ্রামের সাজিদ আলির সঙ্গে৷ বিয়ের পরের দিন থেকেই তাজমিনার উপর অকথ্য নির্যাতন সাজিদ আলি সহ সাজিদের পরিবারের অন্যান্য সদস্যরা৷ বাবা রিক্সাশ্রমিক হওয়াতে মেয়ে তাজমিনা বাড়িতে কিছু বলত না৷


অনেকটাই সহ্য করে থাকত৷ মকবুল সাজিদের সঙ্গে বিয়ে দিতে রাজি ছিল না, কারণ বিয়ের সময় কিছু দিতে পারবে না বলে৷ কিন্তু তাজমিনাকে দেখে সাজিদ এবং সাজিদের পরিবারের সদস্যদের পছন্দ হয়ে যাওয়ায় যৌতুক ছাড়াই বিয়ে করে বলে জানান মকবুল আলি৷ সম্প্রতি তাজমিনা বাড়িতে জানিয়েছিল যে, সাজিদ বাইকের দাবি করেছে৷ বন্ধন ব্যাঙ্ক থেকে লোন নিয়ে বাইক কিনে দেবার জন্য সাজিদ দাবি করছে৷ তাজমিনার বাড়ি থেকে বাইক না দেওয়াতে গতকাল রাতে সাজিদ এবং তাঁর বাড়ির অন্যান্যরা মিলে তাজমিনার গায়ে আগুন লাগিয়ে দেয় বলে তাজমিনার মা-বাবা অভিযোগ করেন৷


আগুন লাগানোর পর তাজমিনাকে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসলে তাজমিনার অবস্থা আশঙ্কাজনক হওয়াতে তাজমিনাকে জিবি হাসপাতালে রেফার করে৷ সাজিদ এবং সাজিদের পরিবারের সদস্যরা মিলে এই কাজ করেছে বলে তাজমিনার প্রতিবেশী মহিলারাও দাবি করেন৷ এই ঘটনার পর তাজমিনার বাবা মকবুল আলি কৈলাসহর মহিলা থানায় সাজিদ এবং সাজিদের পরিবারের সদস্যদের নামে এফআইআর করেন৷

মহিলা থানার পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি৷ কারণ সবাই পলাতক৷ উল্লেখ্য, সাজিদ বিয়ের পূর্বে ব্যাঙ্গালোরে থাকত এবং সেখানে একটি প্রাইভেট সংস্থার সিকিউরিটি গার্ডে কাজ করত৷ তাজমিনার এই ঘটনার পর তাজমিনার মা একেবারেই ভেঙে পড়ে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top