News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে গবাদি পশু পাচারের প্রবণতা ক্রমশ নিম্নমুখী
Image

রাজ্যে গবাদি পশু পাচারের প্রবণতা ক্রমশ নিম্নমুখী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই৷৷ ত্রিপুরায় গবাদি পশু পাচার ক্রমশ নিন্মমুখী হচ্ছে৷ বিএসএফের দাবি, গত তিন বছরে গবাদি পশু পাচার প্রতিবছরই কমছে৷ অবশ্য, এ-বিষয়ে সীমান্ত এলাকায় বিএসএফএর কড়া টহলদারি সাফল্য এনেছে বলে দাবি বিএসএফ-এর৷


বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনৈক আধিকারিক জানান, ত্রিপুরায় গবাদি পশু পাচারকারীরা বিশেষ করে অসম-আগরতলা জাতীয় সড়কটি ব্যবহার করে৷ পাচারকারীরা হরিয়ানা, পঞ্জাব এবং অন্যান্য রাজ্য থেকে অসম-আগরতলা জাতীয় সড়ক দিয়ে বাংলাদেশে গবাদি পশু পাচার করত৷ তাঁর কথায়, সীমান্ত নিকটবর্তী এলাকায় গবাদি পশু পৌঁছে দেওয়া সম্ভব হলে পাচারকারীরা অর্ধেক কাজ সম্পন্ন করে ফেলত৷ বাকি কাজ রাতের অন্ধকারে তারা সেরে নিত৷ তিনি বলেন, সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে৷


তবে, গবাদি পশু পাচারে নিম্নমুখী প্রবণতার জন্য তিনি অসম সরকারকে কুর্নিশ জানিয়েছেন তিনি৷ তাঁর কথায়, অসম সরকার অবৈধভাবে গবাদি পশু পরিবহণে কঠোর পদক্ষেপ নিয়েছে৷ তাছাড়া গত তিনবছরে বিএসএফ আন্তঃরাজ্য গবাদি পশু পাচারে সাফল্য অর্জন করতে পেরেছে৷ এক্ষেত্রে তিনি সীমান্তবর্তী এলাকায় বিএসএফ-এর ডগ স্কোয়াডের ভূয়সী প্রশংসা করেছেন আধিকারিকটি৷ তাঁর দাবি, সীমান্ত অপরাধীদের ধরপাকড়ে ডগ স্কোয়াড দারুণ কাজ করেছে৷ কারণ, অনেক ক্ষেত্রেই পালাতে গিয়ে পাচারকারীরা বিএসএফ-এর গুলিতে নিহত হয়েছে৷


বিএসএফ-এর তথ্য অনুসারে ২০১৭ সালে ৪,৮০৬টি গবাদি পশু পাচারকালে উদ্ধার হয়েছে৷ তেমনি ২০১৮ সালে ২,৭০৪টি গবাদি পশু উদ্ধার করেছে বিএসএফ৷ এ-বছর ৩০ জুন পর্যন্ত ১,২৩৬টি গবাদি পশু পাচারকালে বিএসএফ উদ্ধার করেছে৷ এই তথ্য অনুসারে স্পষ্ট, প্রতি বছরই গবাদি পশু পাচার ত্রিপুরায় কমেছে৷ তবে, এখনও ত্রিপুরার অনেক প্রান্ত দিয়েই গবাদি পশু বাংলাদেশে পাচার হচ্ছে৷ বিএসএফ আধিকারিকের কথায়, সীমান্ত দিয়ে গবাদি পশু পাচার সম্পূর্ণ বন্ধ করার চেষ্টা চলছে৷
প্রসঙ্গত, প্রাকঈদ মরশুমে গবাদি পশু পাচারকারীরা অতি সক্রিয় হয়ে ওঠে৷ ত্রিপুরা থেকে বাংলাদেশে প্রচুর গবাদি পশু অগ্রিম পাচার করা হয়৷ অনেক ক্ষেত্রেই কাঁটাতারের বেড়ার উপর দিয়ে গবাদি পশু বাংলাদেশে পাচার করা হচ্ছে৷ তবে, বিএসএফ ওই সমস্ত পাচারবাণিজ্য বন্ধে সক্রিয় ভূমিকা নিয়েছে বলে দাবি সীমান্তরক্ষী বাহিনীর৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top